আউটের পর বেল ঠিক করা
হেডের কাণ্ডে অবাক গিলক্রিস্ট

সংগৃহীত ছবি
নিজের আউটটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এ যেন প্রথম ইনিংসের দেজা ভ্যু! হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ট্রাভিস হেড নিজেই ঠিক করেছেন বেল। আর এতেই সাবেক অজি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, আউট হওয়ার পর ব্যাটারের বেল ঠিক করার ঘটনা আগে কখনোই দেখেননি তিনি।
সেই হাসান মাহমুদ, সেই ট্রাভিস হেড, সেই চপড অন! ১৭ রানে হেডকে বোল্ড করেন হাসান। এক টেস্টে দুইবারই একই বোলারের বিপক্ষে একইভাবে আউট হলেন অজি ওপেনার।
অফ স্টাম্পের কিছুটা বাইরের বল। হেড ভেবেছিলেন সেটাকে আলতো ভাবেই ঠেলে দেবেন। কিন্তু বল তার ব্যাটে লেগে ফিরল স্টাম্পের দিকে। আউটটা যেন কিছুতেই মানতে পারছিলেন না হেড।
প্যাভিলিয়নে ফেরার আগে নিজেই উইকেটের বেলটা ঠিক করে গেছেন হেড। এ দেখে গিলক্রিস্ট বলেছেন, ‘আমার জীবনে আগে কখনোই দেখিনি যে একজন ব্যাটার আউট হয়ে এতটা হতাশ হয়েছে এবং নিজেই বেল ঠিক করে গেছে!’






