Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ব্রুকের বিশ্বরেকর্ড গড়া ম্যাচে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ২২:২৫
ব্রুকের বিশ্বরেকর্ড গড়া ম্যাচে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হ্যারি ব্রুক। আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি শ্রীলঙ্কা জিতেছে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে। ৪৩০ রানের টার্গেট তারা পেরিয়ে গেছে ২ উইকেট এবং ১ বল হাতে রেখে।

গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের অবিশ্বাস্য রান তাড়ার রেকর্ড টপকে এই স্থান দখল করল লঙ্কান লায়নরা। ম্যাচ জয়ের জন্য শেষ দুই বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৬ রান। এমন চরম উত্তেজনাকর মুহূর্তে ডিপ মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন জনিত লিয়ানাগে। মাত্র ২৭ বলে অপরাজিত ৬১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

শুরু থেকেই ঠান্ডা মাথার ব্যাটিংয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে শ্রীলঙ্কা। পবন রত্নায়েকে অসাধারণ ১৩০ রানের এক ইনিংস খেলেন। দাসুন শানাকা করেন গুরুত্বপূর্ণ ৯৭ রান। শেষ দিকে ইংলিশ পেসার জশ টাং এক ওভারে পরপর দুই বলে দুনিথ ওয়েলালাগে ও ইশান মালিঙ্গাকে ফিরিয়ে জয়ের আশা জাগালেও লিয়ানাগের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

এর আগে রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। ৭৪ রানের ওপেনিং জুটিতে ভিত গড়ে দেন টম ব্যান্টন (৫০) আর বেন ডাকেট (২৯)। তিনে নেমে অভিজ্ঞ জো রুটও ৬৬ বলে ৬৯ রানের ইনিংস উপহার দেন। ব্রুকের শুরুটা ততটাও বিধ্বংসী ছিল না। ফিফটি পূরণ করেন ৪২ বলে। এরপরই তার ওপর যেন দানব ভর করে।

লঙ্কান বোলারদের তুলোধুনো করে ৭৫ বলে পৌঁছে যান তিন অংকে। পরের পঞ্চাশ রান করতে সময় নেন মাত্র ২২ বল। উইল জ্যাকসের সঙ্গে তার পঞ্চম উইকেট জুটি দারুণ জমে উঠেছিল। একপর্যায়ে তার ডাবল সেঞ্চুরি হবে কিনা- সেটা নিয়ে সংশয় তৈরি হয়। অবশেষে ইনিংসের দুই বল বাকি থাকতে ইতিহাসের একাদশ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নেন ব্রুক।

১১৪ বলে তার এই ডাবল সেঞ্চুরিটি ওয়ানডে ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ডটি ছিল শুবমান গিলের। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক। শেষ বলে আউট হওয়ার আগে ব্রুক খেলেন ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস। হাঁকান ২১টি চার এবং ১০টি ছক্কা। ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন। এর আগে ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে ১৮২ রানের ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। তার রেকর্ড এবার ভেঙে দিলেন ব্রুক। কিন্তু তার বিশ্বরেকর্ড গড়া ম্যাচটিতে শেষ হাসি হাসল শ্রীলঙ্কা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে