মর্নিং স্টার

পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। টস হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভার বোলিং করে ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই চাপে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। আগামী ১৬ অক্টোবর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।



