Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

ক্রিকেটকে বিদায় জানালেন আজিঙ্কা রাহানে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৪৬
ক্রিকেটকে বিদায় জানালেন আজিঙ্কা রাহানে

১২ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক টেস্ট সহ-অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ভিডিও বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে সব ধরনের ফরম্যাট বলতে তিনি ঘরোয়া ক্রিকেটকেও বুঝিয়েছেন কিনা- সেটা পরিস্কার নয়।

অবসর ঘোষণায় রাহানে বলেন,‘জীবনের সার কথাই হলো, সব কিছুর যেমন শুরু আছে, তেমন শেষও আছে। সময় এলে তাকে সম্মান জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি ব্যাটিংয়ের সময় টাইমিংয়ের উপর গুরুত্ব দিতাম। তাই সময়ের গুরুত্ব জানি। আমার মনে হয়েছে, এগিয়ে যাওয়ার এটাই সেরা সময়। তাই আমি আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি।’

আরও পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সূর্যবংশীর অবিশ্বাস্য লাফ

২৯ জুলাই ২০২৬

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে রাহানে আরও বলেন, ‘ডম্বিভলির যে ছেলেটা প্রতিতদিন সকালে অনুশীলনে যেত, প্রতিদিন মাঠে নামত, সুযোগ কাজে লাগানোর চেষ্টা করত, সেই ছেলেটার একটাই স্বপ্ন ছিল- ভারতের জার্সি পরা। আমি সবসময় দল ও সতীর্থদের নিজের থেকে গুরুত্ব দিয়েছি। সব সময় সততার সঙ্গে খেলেছি। একটা কথা বিশ্বাস করেছি। যদি তুমি সঠিক মানসিকতা নিয়ে খেলো, তাহলে এই খেলা তোমাকে অনেক কিছু ফিরিয়ে দেবে।’


২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিস্তৃত আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। সব ফরম্যাট মিলিয়ে তার মোট রান ৮ হাজার ৪১৪ এবং সেঞ্চুরির সংখ্যা ১৫টি। এর মধ্যে টেস্টে ১২টি এবং ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি আছে তার নামের পাশে। অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে ৪টিতে জয় এনে দিয়েছিলেন এবং দুটি হয়েছিল ড্র।

আরও পড়ুন

মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন

২৯ জুলাই ২০২৬

রাহানের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের একটি ছিল ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার ধাক্কা কাটিয়ে তার নেতৃত্বেই অবিশ্বাস্যভাবে ঐতিহাসিক ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন রাহানে। খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের এই অন্যতম সফল ও বিশ্বস্ত ব্যাটার।


আজিঙ্কা রাহানেভারতীয় ক্রিকেটঅবসর ঘোষণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    advertiseadvertise