১২ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক
ক্যারিয়ারের ইতি টানলেন ভারতের সাবেক টেস্ট সহ-অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার আজিঙ্কা রাহানে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ভিডিও বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটসহ
সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে সব ধরনের ফরম্যাট বলতে তিনি ঘরোয়া ক্রিকেটকেও বুঝিয়েছেন কিনা- সেটা পরিস্কার নয়।
অবসর ঘোষণায় রাহানে বলেন,‘জীবনের সার কথাই হলো, সব কিছুর যেমন শুরু আছে, তেমন শেষও আছে। সময় এলে
তাকে সম্মান জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমি ব্যাটিংয়ের সময় টাইমিংয়ের উ...