Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইসিসি মাসসেরার লড়াইয়ে তানজিদ, প্রতিদ্বন্দ্বী ব্রুক-গ্রিভস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৮:১৫
আইসিসি মাসসেরার লড়াইয়ে তানজিদ, প্রতিদ্বন্দ্বী ব্রুক-গ্রিভস

জুলাই মাসে ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার পেলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের তরুণ ওপেনার পেয়েছেন আইসিসি মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন। তার সঙ্গে পুরুষ বিভাগে মাসসেরার লড়াইয়ে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

জিম্বাবুয়ে সফরেই মূলত নিজের সামর্থ্যের জানান দেন তানজিদ। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরে গেলেও ব্যাট হাতে দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার ছিলেন এই বাঁহাতি ওপেনার। তিন ম্যাচে ১৫৯ রান করে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫৩ গড়ের পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ৮৯.৮৩।

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হেসেছে তানজিদের ব্যাটে। তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে করেন ১৪০ রান। স্ট্রাইক রেট ছিল ১২৭.২৭। তার ব্যাটিংয়ের ওপর ভর করেই সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ।

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুই সংস্করণেই সর্বোচ্চ রান এসেছে তানজিদের ব্যাট থেকে। ধারাবাহিক পারফরম্যান্সের সেই স্বীকৃতিই এবার মিলল আইসিসির মাসসেরার মনোনয়নে।

তানজিদের সামনে অবশ্য কঠিন দুই প্রতিদ্বন্দ্বী। তাদের একজন হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে জুলাইয়ের সাদা বলের সিরিজে ইংলিশ অধিনায়ক ছিলেন দুর্দান্ত ছন্দে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৩১ রান করলেও টি-টোয়েন্টিতে ছিলেন অপ্রতিরোধ্য। পাঁচ ম্যাচে ২২৯ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন ব্রুক। তার ব্যাটিং গড় ছিল ১১৪.৫০, স্ট্রাইক রেট ২১৪.০১। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজসেরার পুরস্কারও পান তিনি। ব্রুকের ব্যাটে ভর করে পাঁচ ম্যাচের সিরিজে ভারতকে ৪-০ ব্যবধানে হারায় ইংল্যান্ড।

তবে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও আলো ছড়ানো একজনকে পেছনে ফেলতে হবে তানজিদকে। তিনি ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। জুলাইয়ে দুই টেস্টে ব্যাট হাতে ২১৫ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে গ্রিভস খেলেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচটি ড্র হলেও সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে টারুবা টেস্টে বল হাতে ৭ উইকেট শিকার করেন তিনি। পাশাপাশি জুলাইয়ে দুটি ওয়ানডেতে করেন আরও ৩২ রান।

নারী বিভাগেও মাসসেরার মনোনয়ন পেয়েছেন তিন তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের ন্যাট স্ক্রিভার-ব্রান্ট, শ্রীলঙ্কার হার্শিতা মাধবী সামারাবিক্রমা এবং ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউজ রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।



তানজিদ হাসান তামিমহ্যারি ব্রুকজাস্টিন গ্রিভসআইসিসি মাসসেরা খেলোয়াড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের