Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

কেপটাউন টেস্ট

স্টার্কের আগুনে বোলিংয়ে ভুল করেও বাঁচলেন কামিন্স

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬
শেয়ার করুন:
স্টার্কের আগুনে বোলিংয়ে ভুল করেও বাঁচলেন কামিন্স

২০০৫ সাল। ইনজুরি আক্রান্ত গ্লেন ম্যাকগ্রা হাসপাতালে ভর্তি। এজবাস্টন টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্কিত হলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে সবকিছু জিতে ফেলা পন্টিংয়ের সেই সিদ্ধান্ত নিয়ে আজও আলোচনা হয়। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে প্রায় একই ভুলের মাশুল দিতে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে দেন পেস তারকা মিচেল স্টার্ক।

রোদঝলমলে কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দেয় স্বাগতিকদের টপ অর্ডার। একটা সময় তারা ১ উইকেটে ১৫৮ রানের পাহাড়সম ভিত গড়ে ফেলে। মার্কাস অ্যাকারম্যান (৯৫), এইডেন মার্করাম (৭৮) ও ডেভিড বেডিংহামের (৫০) মারকুটে ইনিংসে সকালের সেশনেই ওভারপ্রতি ৪-এর বেশি রান তোলে প্রোটিয়ারা।

আরও পড়ুন

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ, নেই মুশফিক

২৮ অক্টোবর ২০২৬

২০০৫ সালে পন্টিংয়ের সেই ফিল্ডিং নেওয়ার পর এই প্রথম অজিদের বিপক্ষে কোনো দল আগে ব্যাট করতে নেমে ১০০ রানের উদ্বোধনী জুটি গড়ার রেকর্ড গড়ল। প্রথম ১১ ওভারের মধ্যেই স্পিনার নাথান লায়নকে আক্রমণে আনতে বাধ্য হন কামিন্স, যা ২০০০ সালের শোন ওয়ার্নের পর কোনো অজি অধিনায়কের আগে ফিল্ডিং নিয়ে এত দ্রুত স্পিনার আনার প্রথম নজির।

বিশ্লেষকদের দাবি, দলের দুর্বল ও নড়বড়ে ব্যাটিং লাইনআপকে রক্ষা করতেই কামিন্স আগে বোলিং করার মতো এমন ‘রক্ষণাত্মক’ পথ বেছে নিয়েছিলেন। তবে প্রথম সেশনের সেই ধাক্কা সামলে বিকালের সেশনে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্যাঙ্গারুরা। প্রোটিয়া ব্যাটারদের শট খেলার প্রবণতাকে কাজে লাগিয়ে তারা দ্রুত উইকেট তুলে নেয়। ২ উইকেটে ২০২ রান থেকে প্রোটিয়াদের স্কোরবোর্ড মুহূর্তে ৬ উইকেটে ২৩২ রান হয়ে যায়।

আরও পড়ুন

এমবাপ্পের নকল হাসি, ইয়ামালের হতাশা

২৭ অক্টোবর ২০২৬

দিনের শেষভাগে বোলিংয়ে এসে মূল তাণ্ডব চালান মিচেল স্টার্ক। দ্বিতীয় নতুন বল হাতে পেয়ে মাত্র ৬টি ডেলিভারির মধ্যে ৪টি উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের লোয়ার অর্ডার একাই গুঁড়িয়ে দেন! দারুণ রিভার্স সুইংয়ে রায়ান রিকেলটন (৪২), মার্কো জানসেন (৫২), জেরাল্ড কোয়েটজি (০) ও কাগিসো রাবাদাকে (০) সাজঘরে পাঠান। ৭২ রানে ৬ উইকেট নেওয়া স্টার্কের আগুনে ৩২৯ রানে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।


টসে জিতে ফিল্ডিং নিয়ে নিশ্চিত বিপদে পড়া প্যাট কামিন্স বোলিং ইউনিটের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনে আপাতত হাফ ছেড়ে বাঁচলেন। সিরিজে ১-১ সমতা থাকার পর কেপটাউন টেস্টের বিজয়ী দলই সিরিজ জিতে নেবে।

প্যাট কামিন্সমিচেল স্টার্করিকি পন্টিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের