স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
পেশিতে টান পড়ায় তাওহীদ হৃদয় মাঠ ছেড়েছেন স্ট্রেচারে। ম্যাচের ৬৩ ওভারের খেলা শেষে পায়ের পেশিতে টান পড়ার পর মাঠে শুয়ে পড়েন হৃদয়, বেশ কিছুক্ষণ চলে তার শুশ্রুষা। এরপর ব্যাট করতে দাঁড়ালেও দুই বলের বেশি খেলতে পারেননি হৃদয়। স্পিনার জশুয়া বিশপের বলে খেলতে গিয়েই বাম পায়ের হাঁটুর নিচের অংশ ধরে মাঠে বসে পড়েন হৃদয়।
মুশফিকুর রহিমের আঙ্গুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ঢুকেছিলেন হৃদয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে হৃদয় পড়লেন চোটে। মাঠ ছাড়ার আগে ৮৪ বলে ৪২ রান করেছেন হৃদয়। মাঠ ছাড়ার আগে চতুর্থ উইকেটে সাদমান ইসলামের সঙ্গে ৮৮ রানের জুটি গড়েছিলেন হৃদয়।



