সাদমানকে অপেক্ষায় রেখে দিনের খেলার সমাপ্তি
ক্রীড়া প্রতিবেদক

ছবি: আগামীর সময়
সাদমান ইসলামকে ৯৯ রানে অপরাজিত রেখেই ঘোষণা এল প্রথম দিনের খেলার সমাপ্তির। আলোর স্বল্পতায় বিকাল ৪-৪৫ মিনিটেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টেনেছেন আম্পায়াররা। ৭৪ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১৩ রান। সাদমান ইসলাম ৯৯ রানে অপরাজিত, মাত্র ১ রান দূরে আছেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি থেকে। সঙ্গে লিটন দাস অপরাজিত ১০ রানে।
৩-১৫ মিনিটে আলোর স্বল্পতায় আম্পায়াররা খেলা থামিয়ে দেন। প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়, তবে চলে মাত্র ৪ ওভার খেলা চলার পর ফের বন্ধ করে দেন আম্পায়াররা।



