Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সাংবাদিকের প্রশ্নে চটে গেলেন গ্লেন ফিলিপস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১১:০৯
সাংবাদিকের প্রশ্নে চটে গেলেন গ্লেন ফিলিপস

সংগৃহীত ছবি

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হেরে গেছে গুজরাট টাইটান্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে যখন গ্লেন ফিলিপস এলেন, তখন অনেক সাংবাদিকই কিছুটা অবাক হয়েছিলেন। কারণ এই ম্যাচের মূল একাদশেই ছিলেন না নিউজিল্যান্ডের এই ব্যাটার। তবে সংবাদ সম্মেলন যত গড়িয়েছে, ফিলিপসকে তত বেশি কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

একপর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন— আরসিবি যখন বোর্ডে ২৫৪ রানের বিশাল পাহাড় গড়েছিল, তখন কি গুজরাট টাইটান্স ম্যাচ শুরুর আগেই মানসিকভাবে পরাজয় মেনে নিয়েছিল?

সাংবাদিকের এমন প্রশ্নে রীতিমতো স্তব্ধ হয়ে যান ফিলিপস। তিনি তাৎক্ষণিকভাবে সেই সাংবাদিককে কড়া ভাষায় ধুয়ে দেন। ফিলিপস স্পষ্ট জানিয়ে দেন, পেশাদার ক্রিকেটাররা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দেন এবং সেখানে হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ থাকে না।

ফিলিপস বলেছেন, “এটা একটা বোকার মতো প্রশ্ন। সত্যিই খুব ফালতু প্রশ্ন। কোনো ক্রিকেটারই মাঠে নামার আগে এমনটা ভাবে না যে— ‘আচ্ছা, এই ম্যাচটা আমরা এমনিই ছেড়ে দিই।’ পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা কেন এমনটা করব? এটা অত্যন্ত বাজে একটি প্রশ্ন। আমরা মাঠে গিয়েছিলাম এবং আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, যখন আপনি ২৫০ রান তাড়া করতে যাবেন, তখন আপনার সবকিছু নিখুঁত হতে হবে। আমরাও সবকিছু ঠিকঠাক করার চেষ্টাই করেছিলাম, কিন্তু আজ তা হয়নি।”

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স শেষ পর্যন্ত ১৬২ রানে অলআউট হয়, ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয় তাদের। শুবমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলারের মতো টপ-অর্ডার ব্যাটাররা দ্রুত বিদায় নেওয়ায় গুজরাটের ব্যাটিং লাইনআপে ধস নামে। ফিলিপস স্বীকার করেছেন যে, স্কোরবোর্ডের বিশাল চাপই এই ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ।

তিনি বলেছেন, 'যখন আপনি ২৫০ রান তাড়া করেন, তখন স্কোরবোর্ডের একটা বিশাল চাপ থাকে। খুব কম দলই এই রান তাড়া করে জিততে পেরেছে। পাঞ্জাব কিংস অবশ্য কয়েকবার এটি করে দেখিয়েছে, যা সত্যিই অবিশ্বাস্য। তারা হয়তো বিষয়টিকে যতটা সহজ মনে হয়, তার চেয়েও সহজ বানিয়ে ফেলেছে। আমি নিজে এখনো এমন কোনো দলের অংশ হতে পারিনি যারা ২৫০ রানের কাছাকাছি যেতে পেরেছে। তাই মাঝেমধ্যে পরিস্থিতি যেমন থাকে, তেমনই মেনে নিতে হয়।'

ম্যাচে না খেলেও সংবাদ সম্মেলনে কথা বলতে আসাটা কোনো অদ্ভুত অনুভূতি তৈরি করছে কি না— আরেক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বেশ পরিপক্বতার পরিচয় দেন ফিলিপস, 'না, এতে কোনো সমস্যা নেই। আমরা সবাই একটা দলের অংশ এবং সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার দায়িত্ব আমাদের সবারই সমান। আমি মনে করি, যে ক্রিকেটাররা মাঠে খেলেনি, তাদের বাইরের দৃষ্টিভঙ্গিটা দলের জন্য এখন বেশি সাহায্য করবে। কারণ যারা খেলেছে, তাদের এখন এলিমিনেটর ম্যাচের জন্য মনোযোগ ধরে রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে।'

আরও পড়ুন

আইপিএলে চার দল খেলবে মাঠে, এক দল থাকবে প্রার্থনায়

২৪ মে ২০২৬

দলের কোচ আশিস নেহরার একটি চিরচেনা ডায়ালগের কথা মনে করিয়ে দিয়ে ফিলিপস হাসিমুখে যোগ করেন, 'আমরা এই পর্যন্ত আসার আগে অনেক ভালো ক্রিকেট খেলেছি। তাই এখন মাঠের খেলোয়াড়দের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের আশিস ভাই (আশিস নেহরা) যেমনটা বলেন— সব ভুলে শান্ত থাক, ছেলেদের এখন সেটাই করতে হবে, যেন পরের ম্যাচের জন্য সবাই পুরোপুরি তৈরি থাকতে পারে।'

আইপিএলগ্লেন ফিলিপসগুজরাট টাইটান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের