৫ উইকেট নিয়ে ৫১ বছরের নারীর বিশ্বরেকর্ড

সংগৃহীত ছবি
যে বয়সে সবাই অবসর জীবন কাটায়, তার অভিষেকটা হয়েছিল তখনই। ৪৭ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হওয়া আইল অব ম্যানের নারী ক্রিকেটার জোয়ানা হিকস এবার গড়লেন রেকর্ড। ৫১ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নিয়ে তিনিই এখন সবচেয়ে বেশি বয়সে ফাইফার পাওয়া ক্রিকেটার।
রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ম্যাচে গ্রিস নারী দলকে হারিয়েছে জোয়ানার দল আইল অব ম্যান। ৫১ বছর ১৭৩ দিনে মাঠে নেমেছিলেন জোয়ানা। ম্যাচটিতে মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে জোয়ানাই প্রথম কোনো বোলার, যিনি বয়স ৫০ পেরোনোর পর ৫ উইকেট শিকার করলেন। ৯৬ বছর আগের একটি রেকর্ড ভেঙে দিলেন এই স্পিনার। ওই সময় ৪৯ বছর ৩১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার বার্ট আইরনমঙ্গার সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন ফাইফার। ১৯৩২ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে বাঁহাতি স্পিনার আইরনমঙ্গার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন।
২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে জোয়ানা হিকস গ্রিস ও মাল্টার বিপক্ষে দু’বার পাঁচ উইকেট শিকার করেন। এর মাধ্যমে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে পাঁচ উইকেট নেওয়া সবচেয়ে বয়স্ক নারী ক্রিকেটারের রেকর্ডটি তিনি নিজের দখলে নেন। এবার তিনি ছাড়িয়ে গেলেন সবাইকে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে ফাইফার
৫১ বছর ১৭৩ দিন– জোয়ানা হিকস (আইল অব ম্যান) – নারী টি-২০ (২০২৬)
৪৯ বছর ৩১৪ দিন – বার্ট আইরনমঙ্গার (অস্ট্রেলিয়া) – পুরুষ টেস্ট (১৯৩২)
৪৯ বছর ২৩৪ দিন – বার্ট আইরনমঙ্গার (অস্ট্রেলিয়া) – পুরুষ টেস্ট (১৯৩১)
৪৯ বছর ১৬৮ দিন – জোয়ানা হিকস (আইল অব ম্যান) – নারী টি-২০ (২০২৪)
৪৯ বছর ১৬২ দিন – জোয়ানা হিকস (আইল অব ম্যান) – নারী টি-২০ (২০২৪)







