Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

১৪ দল নিয়ে ঢাকা লিগ!

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২২:৩৮
১৪ দল নিয়ে ঢাকা লিগ!

১২ দল নিয়ে হবে ঢাকা প্রিমিয়ার লিগ- ঘোষণাটা আগেই এসেছে বিসিবি থেকে। তবে সংখ্যাটা ১২ থেকে বেড়ে হতে পারে ১৪! এমন আভাসই পাওয়া গেছে এক ক্লাব কর্তার কথায়।

প্রথম ও দ্বিতীয় বিভাগের প্রমোশন-রেলিগেশন নিয়ে জট বেঁধেছে ঘরোয়া লিগে। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আগের মৌসুমের এই দুই লিগের রেলিগেশন তুলে দেওয়ায় ধোঁয়াশা তৈরি হয়েছে দল সংখ্যা নিয়ে। কারণ গত ডিসেম্বরে যে দল দুটি প্রথম বিভাগ থেকে প্রমোশন পেয়েছে ঢাকা লিগে, তাদের এই প্রতিযোগিতায় না খেলার শঙ্কা তৈরি হয়েছে।

নিয়ম অনুযায়ী, ঢাকা লিগের পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকা দুই দল অবনমিত হয়। ওই দুটি জায়গা পূরণ করে প্রথম বিভাগের শীর্ষ দুটি দল। একই নিয়ম দ্বিতীয় বিভাগেও। কিন্তু তামিম আগের মৌসুমের প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে রেলিগেশন তুলে দিয়েছেন। ফলে, প্রথম বিভাগে সেরা হয়েও দুই দল প্রিমিয়ারে খেলা সুযোগ হারাচ্ছে।

স্বাভাবিকভাবেই, বিষয়টি মেনে নিচ্ছে না ঢাকা লিগে প্রমোশন পাওয়া দুটি ও প্রথম বিভাগে উন্নীত হওয়া দুই ক্লাব। এই চার ক্লাবের দাবি, তারা যেহেতু খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করেছে, তাদের প্রাপ্য না দেওয়াটা অন্যায়।

এ কারণেই বিসিবি সভাপতি তামিমের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে লিগের স্তর  নিয়ে ধোঁয়াশায় থাকা ওই চার ক্লাব। তাদের একটি ইয়ং পেগাসাস। দ্বিতীয় বিভাগ থেকে প্রমোশন পেয়ে তাদের প্রথম বিভাগে খেলার কথা। তামিমের রেলিগেশন তুলে দেওয়ার খবরে তারা বিচলিত। যদিও নতুন বিসিবি সভাপতির কাছ থেকে ‘ভালো কিছু’ পাওয়ার আশ্বাস পেয়েছে ইয়ং পেগাসাস।

সেটা কী? ক্লাবটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান এখানেই দিয়েছেন ঢাকা লিগে দল বাড়ার আভাস। আগামীর সময়ের কাছে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, “তামিম সাহেবের সঙ্গে কথা হয়েছে আমাদের। তিনি বলেছেন, আমাদের জন্য যা ভালো হয়, সেটাই করবেন। আমরা অবশ্যই আমাদের প্রাপ্য জায়গায় খেলতে চাই। আর সেটা হলে অবশ্যই ঢাকা লিগে দুটি দল বাড়বে। প্রথম বিভাগেও বাড়বে দুটি।”

শনিবার (১১ এপ্রিল) প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে এক মৌসুমের জন্য অবনমন তুলে নেন তামিম ইকবাল। লিগগুলোতে খেলা বেশিরভাগ ক্লাবই এ সিদ্ধান্তে খুশি। কিন্তু বেঁকে বসে প্রথম বিভাগের দুই ক্লাব ঢাকা ইউনাইটেড ও ধানমন্ডি স্পোর্টস এবং দ্বিতীয় বিভাগের দুই ক্লাব ইয়ং পেগাসাস ও গুলশান ইয়ুথ ক্লাব।

ক্রিকেটখেলাবিসিবিতামিম ইকবালবাংলাদেশ ক্রিকেটঢাকা প্রিমিয়ার লিগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ