Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

চোটের মিছিলে পেসাররা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৩
শেয়ার করুন:
চোটের মিছিলে পেসাররা

পেস বোলিং নিয়ে দারুণ গর্ব বাংলাদেশের। অথচ জাতীয় থেকে যুব দল পর্যন্ত সব বিভাগ মিলিয়ে ১০-১২ জন পেসার এখন ইনজুরিতে। অবস্থা এমন যে এশিয়া কাপ রাইজিং স্টার্স দলে পেসার শুধু দুজন— ইকবাল হোসেন ইমন ও রিপন মন্ডল।

চোটের তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন হাসান মাহমুদ। এই পেসার শেষ কবে বিশ্রাম নিয়েছিলেন, তা  নিজেও ভুলে গেছেন। টানা খেলার ধকল সামলে উঠতে না পারায় হাতের ইনজুরি নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে হয়েছে। নাহিদ রানার ইনজুরি থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে ব্যর্থ বিসিবি। বিশ্রাম ভুলে যাওয়া হাসানকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের ম্যাচও খেলতে হয়েছে।  

হাসানসহ ইনজুরির লাইনটা বেশ লম্বা। তানজিম সাকিব, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন, রবিউল হক, মুশফিক হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং যুব দলের পেসার রোহানাত দৌলা বর্ষণ, আশিকুজ্জামান ও আবদুর রহিম।

গত আগস্ট-সেপ্টেম্বরে একসঙ্গে বাংলাদেশের চারটি দল বিভিন্ন ট্যুরের ব্যস্ততায় ছিল। তখন পাইপলাইনের ক্রিকেটাররা সবাই মাঠে। ওই সময় ক্রিকেটারদের ইনজুরির সংখ্যাটা বেড়েছে বলে জানালেন ফিজিও মোজাদ্দেদ সানি।

এই পেসারদের রিহ্যাবের দায়িত্বে আছেন সানি। এই ফিজিও জানালেন বেশি খেলার ধকলের কথা, ‘বেশি খেলা হলে ইনজুরির পরিমাণও বাড়তে পারে। কিছুদিন আগে টানা খেলার সময় ফলোআপ বা মনিটরিংয়ে কিছু দুর্বলতা হতে পারে বিসিবি থেকে, ক্রিকেটারদের বোঝার ভুল হতে পারে; সবকিছু মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে এত ইনজুরির দায় কোনো একক পক্ষকে দেওয়া যাবে না।’

পাশাপাশি আগের মতো পেসারদের ব্যক্তিগত উদ্যোগে ইনজুরি চিকিৎসা করতে হচ্ছে না বলেও সংখ্যাটা দৃশ্যমান বলে জানালেন সানি। আগে জাতীয় দলের বাইরের পেসারদের কোনো জটিল ইনজুরি না হলে ব্যক্তি উদ্যোগে চিকিৎসা করাতে হতো। এবারই প্রথম এইচপির অধীনে থেকে তারা পরামর্শ নিচ্ছেন বলে সংখ্যাটা চোখে পড়ছে। 

এত পেসার ইনজুরিতে বলে জাতীয় লিগের দল করা কঠিন হয়ে উঠেছিল দায়িত্বে থাকা নির্বাচকদের। একই সঙ্গে খেলা এবং ইনজুরি বাঁচিয়ে চলা খুব কঠিন। তাই ইনজুরিতে কারও হাত নেই বলে জানালেন নির্বাচক নাঈম ইসলাম, ‘ইনজুরি কোচ-নির্বাচক-খেলোয়াড় সবার জন্যই কঠিন। দুর্ভাগ্য যে আমাদের পাইপলাইনের প্রায় ১০-১২ জন পেসার ইনজুরড। এতে কারও হাতে নেই। ক্রিকেটারদের তো খেলতে হবেই। তবে ইনজুরি থেকে যারা ফেরে, তারা মোটামুটি আগের চেয়ে বেশ ভালো অবস্থা নিয়েই ফেরে। আমরা সেটাই আশা করছি।’

ইনজুরড পেসারদের বেশিরভাগেরই এবার নতুন টুর্নামেন্ট ডি থ্রি মিস হতে যাচ্ছে। তাদের একজন লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা তানজিম সাকিব। কোমরের অস্ত্রোপচার শেষে সাদা বলে জাতীয় দলের নিয়মিত পেসার অপেক্ষায় আছেন, ‘ফেব্রুয়ারিতে পুরোপুরি জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত হবো। এখন আগের চেয়ে বেশ ভালো। ইংল্যান্ডে ফ্র্যাকচার ইনজুরির অপারেশনটা ভালো হয়েছে। ডি থ্রি ট্রফিও মিস হচ্ছে, কিছু করার নেই। কারণ, এরকম ফ্র্যাকচার ইনজুরি থেকে ফিরতে বেশ সময় লাগে। এটা সবার জন্যই।’

এদিকে ইনজুরিতে গুরুত্বপূর্ণ কিছু সিরিজ মিস করা নাহিদের নতুন সমস্যা ডেঙ্গু জ্বর। হালকা রানআপে বোলিং শুরু করা রানা ভর্তি হয়েছেন হাসপাতালে। তার ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সবার কাছে তিনি (নাহিদ রানার) দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।’

এ বছর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে জাতীয় দলে ডাক পেয়েছিলেন রবিউল হক। মুশফিক হাসান অস্ট্রেলিয়া সফরের দলে ডাক পেয়েছিলেন। সাকলাইনের তো টি-টোয়েন্টি অভিষেকও হয়েছে। অথচ বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলের কাছাকাছি থাকা এই পেসাররা ইনজুরির কারণে নতুন টুর্নামেন্ট মিস করতে যাচ্ছেন।   

রবিউল অবশ্য এই ইনজুরিতে মন্দের ভালো হিসেবে দেখছেন, ‘ডি থ্রি মিস যাচ্ছে। জাতীয় লিগও মিস করলাম। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলে থাকার সময় বাঁ হাঁটুর ইনজুরিতে পড়ি। ইনজুরি হলে একসঙ্গে শরীরের অন্য সব কিছুর যাচাই হয়ে যায়। পরে সেসব সারিয়ে ভালোভাবে ফেরা যায়। ইতিবাচক হিসেবেই দেখছি, হতাশ হলে খারাপ লাগা বাড়বে।’

ইনজুরি কাটিয়ে এখন ডি থ্রিতে মাঠে ফেরার অপেক্ষায় বিভোর সাকলাইন বলেছেন, ‘এখন বেশ ভালো বোধ করছি। গোড়ালির ইনজুরি ছিল আমার। বোলিং শুরু করেছি আরও আগে থেকেই। এখন প্রস্তুত আছি যদি বিসিবির মেডিকেল বিভাগ থেকে ছাড়পত্র আসে, তাহলে ডি থ্রি খেলতে পারি। নিশ্চিত করে বলতে পারছি না।’

একটি দেশের যেকোনো বিভাগের পাইপলাইনে ক্রিকেটারই থাকেন ১০-১২ জন। বাংলাদেশের সৌভাগ্য পেস বিভাগে ক্রিকেটারের সংখ্যা আরও বেশি। নয়তো সেঞ্চুরিয়ন টেস্টে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন হতো।

 

পেস বোলিংপেসারইনজুরিএশিয়া কাপ রাইজিং স্টার্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ