Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নিকো পাসকে পেতে আর্সেনাল-ইউনাইটেড লড়াই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:১৮
শেয়ার করুন:
নিকো পাসকে পেতে আর্সেনাল-ইউনাইটেড লড়াই

সংগৃহীত ছবি

আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাসকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল। ২০২৭ সালের গ্রীষ্মকালীন দলবদলে কোমোর এই তারকাকে নিজেদের দলে পেতে চায় লন্ডনের ক্লাবটি। কোচ মিকেল আরতেতা ভবিষ্যতের মিডফিল্ড পরিকল্পনায় পাস গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। একইসঙ্গে পাসকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

ইতালির সিরি আ-তে গত মৌসুম থেকেই দারুণ ছন্দে আছেন ২২ বছর বয়সী পাস। কোচ সেস্ক ফাব্রেগাসের অধীনে নিজেকে ইউরোপের অন্যতম প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর্জেন্টাইন এই ফুটবলারকে পেতে বেশ কিছুদিন ধরেই তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে আর্সেনাল। পাশাপাশি ইতালিতে তার পারফরম্যান্সও নিয়মিত পর্যবেক্ষণ করছে ক্লাবটি। এমন তথ্য জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।

পাসের বহুমুখী খেলার ধরন ও কারিগরি দক্ষতা মুগ্ধ করেছে আরতেতাকে। দলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে পারেন এই তরুণ—এমনটাই মনে করেন গানার কোচ।

গত গ্রীষ্মের দলবদলেও পাসকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল। তবে নিয়মিত খেলার সুযোগ এবং ফাব্রেগাসের অধীনে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে কোমোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাতে লাভই হয়েছে পাসের। তার পারফরম্যান্সে বেড়েছে বাজারমূল্যও। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোনো ক্লাবের কাছে তাকে বিক্রি করতে কোমো প্রায় ১০০ মিলিয়ন ইউরো চাইতে পারে বলে শোনা যাচ্ছে।

তবে পাসকে পাওয়া সহজ হবে না আর্সেনালের জন্য। তার চুক্তিতে এখনো রিয়াল মাদ্রিদের বাই-ব্যাকের শর্ত রয়েছে। ২০২৭ সালের গ্রীষ্মে ৮০ মিলিয়ন ইউরোতে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে স্প্যানিশ ক্লাবটির। যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে খুব একটা আগ্রহী নন পাস। সেখানে একাদশে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারেন তিনি। আর এই অনাগ্রহই কোমোর সঙ্গে সরাসরি চুক্তির ব্যাপারে আর্সেনালকে আশাবাদী করছে।

এদিকে রিয়ালের সঙ্গে আগের বাই-ব্যাক চুক্তির কাঠামো পরিবর্তন করতে সম্প্রতি ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে কোমো। ফলে পাসকে পেতে আর্সেনালকে বড় অঙ্কের প্রস্তাব দিতে হতে পারে।

তবে পাসকে নিয়ে লড়াইয়ে একা নয় আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেডও তাকে দলে নিতে চায়। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তার সম্ভাব্য বিকল্প হিসেবে পাসকে ভাবছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি।

পাসের পরবর্তী গন্তব্য নির্ধারণে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইএসপিএন আর্জেন্টিনার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিকো পাসের প্রতিনিধিদের সঙ্গে অনেক দিন ধরেই যোগাযোগ রাখছে আর্সেনাল। তাকে পেতে প্রতিদ্বন্দ্বিতা হবে, ম্যানচেস্টার ইউনাইটেডও আগ্রহী। খেলোয়াড়টির জন্য চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন গুরুত্বপূর্ণ হবে।’

আর্সেনাল ও ইউনাইটেডের পাশাপাশি পাসের প্রতি আগ্রহ রয়েছে চেলসি ও পিএসজিরও। ফলে আগামী বছরের অন্যতম আলোচিত দলবদলের লড়াই হতে পারে এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে ঘিরে।

নিকো পাসআর্সেনালমিকেল আর্তেতাম্যানচেস্টার ইউনাইটেড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত