মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের শেষ দিনে রংপুরকে ৩৭ রানে হারিয়েছে সিলেট। এই জয়ের অন্যতম নায়ক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার ঘূর্ণিতেই রংপুরকে ১৭৩ রানে অলআউট করে রোমাঞ্চকর জয় তুলে নেয় সিলেট। সিলেটের দেওয়া ২১১ রানের লক্ষ্যে ৩ উইকেটেই ১০৩ রান করে ফেলে রংপুর। এরপর স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরত আসে সিলেট। নাঈম আহমেদের সঙ্গে জুটি বেঁধে নাসুম ধস নামান রংপুরের ব্যাটিং লাইনআপে। পাঁচ ব্যাটারকে সাজঘরে ফেরান নাসুম। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১২তম পাঁচ উইকেট। নাঈম নেন চারটি উইকেট।



