Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আট বছর পর জিম্বাবুয়ের কাছে যে লজ্জা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৮:৩৯
আট বছর পর জিম্বাবুয়ের কাছে যে লজ্জা বাংলাদেশের

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান মুমিনুলের। ছবি: সংগৃহিত

সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের কোনো ইনিংসে দেড়শ পার করা হয়নি বাংলাদেশের। ২০২৬ সালে সেই লজ্জা পেতে হল দেশটিতে সফরে গিয়ে। হারারাতে একমাত্র টেস্টে আগে ব্যাট করতে নেমে চা বিরতির আগে নাজমুল হোসেন শান্তরা অলআউট হয়েছেন ১৪০ রানে।

জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের টেস্টে সর্বনিন্ম দলীয় সংগ্রহ ১০৭ রান। ২০০১ সালের নভেম্বরে ঢাকায় হয়েছিল ওই কীর্তি। দ্বিতীয় সর্বনিন্ম দলীয় সংগ্রহ ১৩৪ রান হয়েছিল ২০১৪ সালে মিরপুরে। হারারেতে এবারের স্কোর দলটির সঙ্গে টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বনিন্ম দলীয় সংগ্রহ।
১৫০ রানের আগে বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে সবশেষ অলআউট হয়েছিল আট বছর আগে, ২০১৮ সালে সিলেটে। এর আগে ২০১৩ সালে আরও একবার ১৪৭ রানে অলআউট হওয়ার ঘটনা আছে হারারেতে।

বাংলাদেশের জন্য এবারের ব্যর্থতা নতুন লজ্জা। সম্প্রতি ঘরের মাঠে টেস্টে পরপর দুই সিরিজে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছিল দেশের মাটিতে। এর আগে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার সাফল্যও ছিল। এমন অবস্থায় জিম্বাবুয়েতে টেস্ট দলের এমন অবস্থা নতুন লজ্জাই বটে।

হারারেতে পেস সহায়ক উইকেটে টস জিতে বোলিং নিতে ভুল করেননি জিম্বাবুয়ে অধিনায়ক ব্লেসিং মুজারাবানি। এমন উইকেটে আগে ব্যাটিং করা চ্যালেঞ্জিং বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই চ্যালেঞ্জটা বেশ ভালো ভাবে টের পেলেন নাজমুলরা একই সঙ্গে চ্যালেঞ্জে হেরেও গেলেন।

সর্বোচ্চ ৬০ রান এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। মাত্র ৮১ বলে ১২ চারে এই স্কোর করেন মুমিনুল। অথচ দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। নাজমুল বেশ কিছুক্ষণ উইকেটে থেকে ইনিংসের শুরু পেয়েও বড় করতে ব্যর্থ হন। আউট হয়েছেন ১৯ রানে। দলের বাকি ব্যাটাররা ফিরেছেন এক অঙ্কের ঘরে রান করে।

দারুণ পেস সহায়ক উইকেট তৈরি করা জিম্বাবুয়ে বাংলাদেশের ইনিংসে কোনো স্পিনারকেই আক্রমণে টানেনি। বাঁহাতি পেসার নিউম্যান নামহুরি ক্যারিয়ার সেরা স্পেল করেছেন ৬১ রানে ৪ উইকেট নিয়ে। এছাড়া ২ উইকেট করে নিয়েছেন বাকি তিন পেসার এনগারাভা, মুজারাবানি ও ব্র্যাড ইভানস।

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-জিম্বাবুয়েবাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির