Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আইসিসি র‍্যাংকিং

ইয়ানসেনকে হটিয়ে শীর্ষে ফিরলেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:১৬
শেয়ার করুন:
ইয়ানসেনকে হটিয়ে শীর্ষে ফিরলেন স্টার্ক

সংগৃহীত ছবি

আইসিসির সর্বশেষ বোলারদের টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে সরিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার কেপটাউন টেস্টের পর র‍্যাংকিংয়ে এ পরিবর্তন এসেছে। ম্যাচটিতে স্টার্ক নিয়েছেন ৯ উইকেট, ইয়ানসেনের শিকার ৩ উইকেট।

কেপটাউন টেস্টে স্টার্কের বোলিং ফিগার ছিল ৭২ রানে ৬ উইকেট ও ৬৫ রানে ৩ উইকেট। তবে তার দল অস্ট্রেলিয়া ম্যাচটি হেরেছে ১৭৬ রানে। ফলে ২-১ ব্যবধানে সিরিজও হেরেছে তারা।

তিন টেস্টে ব্যাট হাতে ১৯৮ রান ও বল হাতে ১৩ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন ইয়ানসেন। এর সুবাদে গত সপ্তাহেই প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি।

কেপটাউন টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। এর ফলে বোলারদের র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ৮১৭। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৫৭ সালের ফেব্রুয়ারিতে হিউ টেফিল্ডের রেটিং পয়েন্ট ছিল ৮৯৫।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়েও তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন হারমার। এ তালিকার শীর্ষ পাঁচে দক্ষিণ আফ্রিকার আরও দুই ক্রিকেটার রয়েছেন। ইয়ানসেন আছেন এক নম্বরে, উইয়ান মুল্ডার তিনে। দুই ও চারে যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে মুল্ডারের ১১৫ রানের ইনিংস তাকে ব্যাটারদের র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে তুলেছে। দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার রায়ান রিকেলটন ১০১ রান করে এগিয়েছেন ২৫ ধাপ। তার অবস্থান এখন ২৩তম।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর ওয়ানডে র‍্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩২ বলে ১৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে উঠেছেন ইংল্যান্ডের বেন ডাকেট।

সাম্প্রতিক দুই ম্যাচে ৭৭ ও ১১৮ রান করা শ্রীলঙ্কার পাভান রাথনায়েকে ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের হয়ে ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলা ফখর জামান এগিয়েছেন ৯ ধাপ। তার অবস্থান এখন ৩৭তম।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর এই সংস্করণের র‍্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। সিরিজের পঞ্চম ম্যাচে ৫০ রান করে ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

পাঁচ ম্যাচে ৩৪১ রান করে সিরিজসেরা হওয়া নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস এগিয়েছেন ১৩ ধাপ। তার বর্তমান অবস্থান ২৪তম।

মিচেল স্টার্কমার্কো ইয়ানসেনঅস্ট্রেলিয়া ক্রিকেটঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাআইসিসি টেস্ট বোলার র‍্যাংকিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ