আইসিসির সর্বশেষ বোলারদের টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেনকে সরিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার কেপটাউন টেস্টের পর র্যাংকিংয়ে এ পরিবর্তন এসেছে। ম্যাচটিতে স্টার্ক নিয়েছেন ৯ উইকেট, ইয়ানসেনের শিকার ৩ উইকেট।কেপটাউন টেস্টে স্টার্কের বোলিং ফিগার ছিল ৭২ রানে ৬ উইকেট ও ৬৫ রানে ৩ উইকেট। তবে তার দল অস্ট্রেলিয়া ম্যাচটি হেরেছে ১৭৬ রানে। ফলে ২-১ ব্যবধানে সিরিজও হেরেছে তারা।তিন টেস্টে...