বিধ্বংসী ওপেনিং জুটি
গিল-রোহিতে ভারতের তাণ্ডব

জিততে হলে করতে হবে ৪০৬। পাহাড় সমান এক টার্গেট নিয়ে মাঠে নেমেছিলেন দুই ভারতীয় ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিত শর্মা ও শুবমান গিল যেন হয়ে উঠেছেন অতিমানবীয়। বিধ্বংসী এক ওপেনিং জুটিতেই জয়ের পথে এগিয়ে যাচ্ছে ভারত।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মুডে আছেন রোহিত-গিল। উইন্ডিজ বোলারদের তুলোধুনো করে চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন তারা।
১০ চার ও ৫ ছক্কায় ৬২ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন গিল। সেঞ্চুরি পেয়েছেন রোহিতও। ৭২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। এই ইনিংস খেলার পথে ৩য় ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১২ হাজার রান পূর্ণ করেছেন রোহিত। ২৮২ ইনিংস লেগেছে তার এই মাইলফলক ছুঁতে।
ওয়েস্ট ইন্ডিজের তিন ও ভারতের দুই, এক ম্যাচে এখন পর্যন্ত সেঞ্চুরি পেয়েছেন ৫ ব্যাটার! এতে হয়েছে নতুন এক রেকর্ড। ওয়ানডেতে এক ম্যাচে এটাই সর্বোচ্চ সেঞ্চুরির সংখ্যা।
২৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৫৪ রান তুলেছে ভারত। গিল করেছেন ১৪৪ রান, রোহিত করেছেন ১০১। জয়ের জন্য দরকার এখনো ১৫২ রান।
বিস্তারিত আসছে...



