আবুধাবি টেস্ট
রহমত-অটল জুটিতে লড়ছে আফগানরা
ক্রীড়া ডেস্ক

সংগৃহীত ছবি
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল দল। তৃতীয় উইকেটে জুটি গড়ে সেই বিপদ পার করেছেন রহমত শাহ ও সাদিকুল্লাহ অটল। আবুধাবি টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে বাংলাদেশের বোলারদের ভালোভাবেই সামলাচ্ছেন এই দুই আফগান ব্যাটার। ৫১ রানের জুটিতে ২ উইকেটে ৭৯ রান তুলে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তান।
৩ রানে প্রথম ও ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইবাদত ও হাসানের জোড়া আঘাতে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।
এরপর দলের হাল ধরেছেন রহমত শাহ ও সাদিকুল্লাহ অটল। ১৮ রানে অপরাজিত আছেন অটল। রহমতের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। দুজনে মিলে পার করেছেন ফিফটি রানের পার্টনারশিপ।
জয়ের জন্য এখনো ৪০০ রান দরকার আফগানদের। দিনের খেলার বাকি ২৬ ওভার। এই সেশনে এখন পর্যন্ত ১৩ ওভারে ২৮ রান তুলেছে আফগানরা।



