Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ক্রিকেটের নির্বাচন ৭ জুন

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২০:৩৭
শেয়ার করুন:
ক্রিকেটের নির্বাচন ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের দিন তারিখ ঠিক হয়েছে আগামী ৭ জুন। শনিবার প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে। একই দিন ভোট গণনা শেষে চূড়ান্ত ফলও প্রকাশ করা হবে।

বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম স্বাক্ষরিত তফসিল অনুযায়ী বরাবরের মতো বিসিবি নির্বাচনে ক্রিকেট বোর্ডের মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি ১ থেকে ১০ জন, ক্যাটাগরি ২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি ৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচনী কার্যক্রম শুরু হবে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে। ওই দিন বিকাল ৫টায় বিসিবির কার্যালয়ের নোটিস বোর্ড ও বোর্ডের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ১৮ মে এবং আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে ১৯ মে। একই দিন বিকালে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ২০ ও ২১ মে। প্রার্থীদের ২০ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। এরপর ২৩ মে অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই।

মনোনয়নপত্র বাতিল বা বৈধতা নিয়ে আপিল গ্রহণ ও শুনানি হবে ২৪ মে। আর ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিনই প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

তফসিল অনুযায়ী, পোস্টাল, ইলেকট্রনিক ভোট বা ই-ব্যালটের ব্যবস্থাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট কাউন্সিলররা ২৫ মে রাত ১১টার মধ্যে পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদন করতে পারবেন। ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত এসব ব্যালট পাঠানো যাবে। তবে পোস্টাল ও ই-ব্যালট অবশ্যই ৭ জুন দুপুর ১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে পাওয়া কোনো ব্যালট গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।


বিসিবিবিসিবি নির্বাচনতামিম ইকবাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল