Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

বিসিবি’র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল কোকা-কোলা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:৩০
বিসিবি’র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল কোকা-কোলা

সংবাদ সম্মেলনে বিসিবি ও কোকা-কোলা'র প্রতিনিধিরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল বেভারেজ ও ড্রিংকিং পার্টনার হিসেবে আরো ২ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে কোকা-কোলা। ২০২৪ সালে কোকা-কোলা দুই বছরের জন্য পুরুষ দল, নারী দল এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল, শনিবার নতুন চুক্তির মাধ্যমে আরো দুই বছর বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকার অঙ্গীকার নবায়ন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার দুপুরে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন শীর্ষ পদাধিকারীরা। বিসিবি’র পক্ষে উপস্থিত ছিলেন মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মাসুদুজ্জামান এবং মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ও মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান আসিফ রব্বানী। কোকা-কোলা’র পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী এবং কান্ট্রি হেড ও ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশনস অ্যান্ড সাসটেইনেবিলিটি মমশাদ আলী খান।

অংশীদারিত্ব নবায়ন প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, 'ক্রিকেটের এক অনন্য ক্ষমতা রয়েছে মানুষকে একত্রিত করার এবং বাংলাদেশের প্রতিটি সমাজকে অনুপ্রাণিত করার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমাদের এই অংশীদারিত্ব নবায়ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কোটি কোটি বাংলাদেশী যে খেলাটিকে পরম আবেগ দিয়ে ভালোবাসেন ও উদযাপন করেন, তার পাশে আমরা আমাদের এই সমর্থন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মার্কেটিং ও কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, 'কোকা-কোলা বাংলাদেশকে আবারো পার্টনার হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের এই ধারাবাহিক সমর্থন আমাদের ফ্যান এনগেজমেন্ট (ভক্তদের সম্পৃক্ততা) কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশে ক্রিকেটের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'



বিসিবিকোকা-কোলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise