আবেগের ম্যাচে মেসির জোড়া অ্যাসিস্ট

মেসির কর্নার থেকে গোল করেছেন কাসেমিরো
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি। ম্যাচটা আবেগেরই ছিল তার জন্য। তারপর আবার খেলেছেন একসময়ের প্রিয় কোচ জেরার্দ মার্তিনোর দল আটালান্টার বিপক্ষে। বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিতে তিনি কোচ ছিলেন মেসির।
আবেগের সেই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে জাদু দেখালেন মেসি। করলেন জোড়া অ্যাসিস্ট। মায়ামির হয়ে আগের ম্যাচেই ৪ গোল করেছিলেন তিনি। তবে এবার মেজর লিগ সকারে মেসির জোড়া অ্যাসিস্টেও জিততে পারল না ইন্টার মায়ামি। দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। ম্যাচ শেষে জেরার্দ মার্তিনোর সঙ্গে অালিঙ্গন করতে ভোলেননি মেসি।
ইন্টার মায়ামির নু স্টেডিয়ামে বজ্রপাত আর প্রতিকূল আবহাওয়ায় ১ ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে শুরু হয় খেলা। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখেছিল মায়ামি। ৩২ মিনিটে মেসির দারুণ এক কর্নার থেকে হেডে গোল করেন কাসেমিরো। এ নিয়ে ৯৯ জন আলাদা খেলোয়াড় গোল করলেন মেসির পাসে। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কয়েক মিনিটের মধ্যেই মিগুয়েল আলমিরনের গোলে সমতা ফেরায় আটালান্টা। বিরতির ঠিক আগে মায়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ২-১-এর লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি। ৭২ মিনিটে পেনাল্টি মিস করে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করেন আলমিরন। ৮৭ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে ব্রিল এমবোলোর গোলে ম্যাচে ২-২ এ সমতা ফেরে।





