বোলারদের দাপটের দিন

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের তিনটি ম্যাচেই ছিল বোলারদের দাপট। নিজেদের ৫ উইকেট পূরণ করেছেন সিলেটের নাসুম আহমেদ ও ময়মনসিংহের ইয়াসিন আরাফাত মিশু। বোলারদের এই জয়জয়কারের মধ্যেই ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন রাজশাহীর এস এম মেহেরব হাসান।
খুলনা স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ২৮৮ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। আগের দিন ১০৪ রানে অপরাজিত থাকা কাজী নুরুল হাসান সোহান নিজের ইনিংস আর বড় করতে পারেননি। ময়মনসিংহের মিশু মাত্র ৪০ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। মোসাদ্দেক হোসেন সৈকত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ১৭৯ রানে পিছিয়ে থেকে আবার ফলোঅনে ব্যাটিংয়ে নামে ময়মনসিংহ। ২ উইকেটে ৫৭ রান করে দিন শেষ করেন তারা।
সিলেটের বিপক্ষে ২১০ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয় করেন সর্বোচ্চ ৮২ রান। নাসুম আহমেদ আরও একটি উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৫ উইকেট। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। তাদের হাতে আছে ৮ উইকেট। বগুড়ায় রংপুরের বিপক্ষে ২৩১ রানে থেমেছে রাজশাহী। আগের দিন ৮২ রানে অপরাজিত থাকা এস এম মেহেরব আউট হন ১০১ রানে।



