Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

কোরিয়ার কাছে হারে শুরু হকি দলের

ক্রীড়া প্রতিবেদক, নাগোয়া থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২
কোরিয়ার কাছে হারে শুরু হকি দলের

সংগৃহীত ছবি

প্রথম কোয়ার্টারের প্রতিরোধ ভাঙল দ্বিতীয় কোয়ার্টার। বিশ্ব র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়াকে ঠেকিয়ে রাখা গেল প্রথম ১৫ মিনিট। তবে সংক্ষিপ্ত বিরতি শেষেই কোরিয়া ভেঙে দেয় বাংলাদেশের রক্ষণের আগল। গুনে গুনে তিন গোলের লিড নেয় বিশ্বের ২৩তম দলটি। এরপর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোলে কোরিয়া ব্যবধান বাড়ালে সহজেই ৫-০ ব্যবধানে ধরাশায়ী হয় বাংলাদেশ পুরুষ হকি দল।

নাগোয়ার পাশের শহর গিফুতে এ ম্যাচে হারটা অনুমিতই ছিল। তবে এতটা সহজে হার কাম্য ছিল না। দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর খীসা মিমো ও দ্বীন ইসলাম ইমন দুটি সহজ ফিল্ড গোলের সুযোগ হাতছাড়া করেন। পেনাল্টি কর্নারের একাধিক সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন এ কাজে বিশেষজ্ঞ আমিরুল ইসলাম, আশরাফুল ইসলামরা।

শেষ কোয়ার্টারে কিছুটা খোলস ছেড়ে বের হয়ে এলেও কোরিয়ার গোল দরজা খুলতে পারেননি জিমি, মিমোরা। বিশেষ করে পিসির সহজ সুযোগগুলো নষ্টে হার দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু হলো বাংলাদেশ পুরুষ হকি দলের।

এশিয়ান গেমসের হকি হচ্ছে গিফুতে। গ্রিন স্টেডিয়ামে হারে শুরু বাংলাদেশের সামনে আরও বড় পরীক্ষা। ২২ সেপ্টেম্বর তাদের খেলতে হবে আরও শক্তিশালী স্বাগতিক জাপানের বিপক্ষে। এরপর অবশ্য সামনে টানা দুটি জয়ের সুযোগ। শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশ চাইবে পুল ফেভারিট ভারতের সঙ্গে শেষ ম্যাচ খেলতে।

অভিজ্ঞতার অভাব ও প্রস্তুতি ম্যাচে ঘাটতি দক্ষিণ কোরিয়ার কাছে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন বাংলাদেশ পুরুষ হকি দলের জার্মান কোচ গেরহার্ড পিটার। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে এশিয়ান গেমস হকির পুল পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারের পর অভিজ্ঞ কোচ নিজের হতাশা চেপে রাখেননি। ম্যাচটি কখনোই ৫-০ ব্যবধানের হারের মতো ছিল না, দাবি করে গেরহার্ড দলের খেলোয়াড়দের অভিজ্ঞতার ঘাটতি এবং ভুলগুলোর কথা সামনে নিয়ে আসেন। কোচ জানিয়েছেন, ‘অনুশীলনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা যায় না, অভিজ্ঞতার জন্য আপনাকে ম্যাচ খেলতে হবে। তবে কিছু মানুষ এটা বুঝতে চায় না।’

হকি দলদক্ষিণ কোরিয়াপুরুষ হকি দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ