Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শুরুর সুবাস

ক্রিয়েটিভ রিসার্চ ইভেন্টস

ঘিরে ফেলেছি গোটা দেশ

শিমুল সালাহ্উদ্দিন, হেড অব ক্রিয়েটিভ, রিসার্চ অ্যান্ড ইভেন্টস
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩৩
ঘিরে ফেলেছি গোটা দেশ

ছবি: আগামীর সময়

আপনি যদি দেশের কোনো প্রান্তে ভ্রমণে যান, হঠাৎ বাঁক নিলে দেখবেন একটা বিলবোর্ড, তাতে আগামীর সময়ের বিজ্ঞাপন। আবার গ্রামের মোড়ে চায়ের দোকানের পাশে একটা পোস্টার। শহরের ব্যস্ত ফ্লাইওভারের নিচে আরেকটা। হ্যাঁ, এতটাই ছেয়ে গেছে সারা দেশ। পোস্টার আর বিলবোর্ডে এখন ‘আগামীর সময়’ না দেখার উপায় অন্ধ ছাড়া কারও নেই!

শুধু সেটুকুই নয়। পত্রিকা পড়ুন বা টিভি খুলুন, দেখবেন বিজ্ঞাপন। অনলাইনে স্ক্রল করুন, শুধু পপ আপ নয়; বরং পেশাদার ভিজ্যুয়ালস। ফেসবুক, ইউটিউব, নিউজ পোর্টাল, এমনকি সাইবার স্পেসের যত গলিঘুঁজি আছে— সব জায়গায় উপস্থিত আগামীর সময়। এটাকেই বলে ৩৬০ ডিগ্রি ব্র্যান্ডিং। এই ব্রান্ডিংয়ের কাজটাই করি আমরা।

এই টিমে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞতায় জারিত সাংবাদিক নাজির হোসেন। যিনি দেখেছেন সংবাদপত্রের কালো অক্ষর থেকে শুরু করে ডিজিটালের নীল আলো পর্যন্ত— সবটাই। এ বিভাগের কাজের বাইরেও ঢাকা ১০০০+ নামে আস্ত একটা পাতা বের করতে হয় তাকে। আমাকে যেমন করতে হয় কাজললেখা নামে সাহিত্য সাময়িকীর কাজটাও।

আমাদের টিমে আরও আছেন অনীক রহমান— নাট্যকর্মী, যিনি জীবনের নানা পোড় খেয়ে এখানে; প্রয়োজনে সেই পোড়কেই পুঁজি করে বানান নতুন পাণ্ডুলিপি। আছেন নিশা মাহমুদা, টেলিভিশনের অভিজ্ঞতার ঝুলি থেকে যার হাত ধরে ইভেন্ট হয় সফল, মায়ের মতো কোমলতায় আলো ছড়ান যিনি; ছড়িয়ে দেন কাঠখোট্টা নানা কাজেও।

এই টিমের কাজ কী? পত্রিকার পাতার পরিকল্পনা, অনুষ্ঠান পরিকল্পনা, ঢাকার ভেতরে কিংবা বাইরের আসর বসানো, আঞ্চলিক লেখকদের নতুন মঞ্চ দেওয়া, আগামীর সময়ের তিনটি ক্লাবের কমর্কাণ্ডে সহযোগিতা করা— সৃজনশীলতার যত ফর্ম আছে, সব জায়গায় প্রাণ ফেরানো।

আরেকজনের কথা বিশেষভাবে বলতে চাই। তিনি স্বনামে পরিচিত- সাইদুজ্জামান রওশন, সবাই যাকে চেনেন দন্ত্যস রওশন নামে। চলনে বলনে, ক্যাজুয়াল, দারুণ উইটি মানুষটি আগামীর সময় এর তিনটি ক্লাবের ডিরেক্টর হিসেবে আছেন- গোল্ড ক্লাব, ক্যারিয়ার ক্লাব এবং কিডস ক্লাব। সম্প্রতি গাইবান্ধায় গোল্ড ক্লাব ও ঢাকায় বাবা দিবসের অনুষ্ঠান আয়োজন করে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন।

আগামীর সময়ের ক্রিয়েটিভ, রিসার্চ অ্যান্ড ইভেন্টস টিমের এই পোস্টার, বিলবোর্ড, টিভি স্পট, অনলাইন ঝড় আর অনুষ্ঠানের প্রবাহ — সবটাই নতুন অভিজ্ঞতার কবিতা করে তুলতে চান যিনি তিনি এই অধম। সম্পাদকের সঙ্গে সেতুবন্ধটি পোক্ত করা এই টিম শেষ পর্যন্ত বলতে চায়— ঢাকায় বসে কিন্তু আমরা ঘিরে ফেলেছি গোটা দেশকে।

ক্রিয়েটিভরিসার্চইভেন্টসবিলবোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে