Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশেষ লেখা

আমার হৃদয়ে বাঁচো

হেমন্তের অরণ্যে...

ইরাজ আহমেদ
ইরাজ আহমেদ
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৩:১৯
শেয়ার করুন:
হেমন্তের অরণ্যে...

ইরাজ আহমেদ। স্কেচ: আগামীর সময়

হেমন্তের মাস ফুরিয়ে যাচ্ছে। এই মাসে চাঁদের পাশে মৃগশিরা নক্ষত্র জাগে। বিকেলে বাউল-রঙের গৈরিক আলোয় চারপাশে ছায়া পড়ে কতকাল ধরে। আয়ু ফুরিয়ে যায় সংক্ষিপ্ত বিকেলের। সন্ধ্যার আলোহীনতার কাছে ধরা পড়ে বিষাদে মোড়া সময়। হারিয়ে যায় দূরান্তের গাছপালা, মাঠ ঘরবাড়ি। বাংলা ক্যালেন্ডারের পাতায় মাত্র আর কয়েকটা দিন। খসে পড়লেই খাতা-কলমে হেমন্ত বিদায়। তারপর শীত নামবে মাঠে মাঠে।

শহরে হেমন্ত বাঁচে না। কখনো ভোরবেলা কোনো ছাদে রহস্য গল্পের মতো ঘুঘু পাখি উড়ে আসে। কয়েকবার ডেকে উঠে আবার উড়ে যায় অজানায়। সকাল নয়টায় ব্যস্ত সময়ে আবার গাড়ির হাতল ছোঁয় ক্লান্ত হাত। যতদূর জানি, চাকরিজীবীদের কোনো স্পার্টাকাস নেই। হেমন্তের সকালে বড় বড় ভবনের শরীর বেয়ে নেমে আসে স্নেহমাখা রোদের রেখা। তারপর আত্মহত্যা করে ভিড়াক্রান্ত শহরের পথে প্রতিদিন। মিলিয়ে যায় লিফটে, হাজার হাজার সিঁড়ির ধাপে। চাপা পড়ে শেয়ার বাজারের সূচকের ভিড়ে অথবা ব্যাংকের ঊর্ধ্বশ্বাস টেলার কাউন্টারে।

আমাদের জীবনে হেমন্তের অরণ্যে কোনো পোস্টম্যান আর আসে না। কবি শক্তি চট্টোপাধ্যায় হয়ত দেখতে পেয়েছিলেন হেমন্তের অরণ্যে পোস্টম্যানগুলি অনবরত খুঁটে চরেছে বকের মতো নিভৃত মাছ। কিন্তু এই শহরে তাকিয়ে দেখার মতো হেমন্তকাল নেই। শুধু কবরখানায় পুরনো বকুল গাছ থেকে হলুদ হয়ে খসে পড়তে থাকে ছোট ছোট ফল আমাদের স্মৃতির ওপর।

হাঁটতে হাঁটতে শহর ছেড়ে একদিন বাসে উঠে পড়ে স্মৃতিবিদ্ধ এই প্রাণ। ভেসে যায় নদীবক্ষে লঞ্চে। বিকেলে ভাসমান পন্টুনে লঞ্চ ভিড়লে দেখি ডিজেলের মূন্য ড্রামগুলি ধুলা মেখে একা দাঁড়িয়ে আছে। মদন চেয়ারম্যানের অফিসে পুরনো কাশির মতো ঝুলে থাকে তালা। কত কত বছরের স্মৃতির ওপর ধূলো সরিয়ে মনের মধ্যে ফিরে আসে হেমন্তকাল। দুপুরে বাতাস বয়ে যায় মাঠের ওপর দিয়ে। খালে কমে আসা স্বচ্ছ পানি রোদ লেগে চিকচিক করে ওঠে। হঠাৎ বুলবুলি পাখি ক্ষিপ্র ভঙ্গীতে এসে নামে সেই নরম চালতা গাছের ডালে। বাতাস বয়ে যায়, বাতাস বয়ে যায় আরও কোনো দূরের দিকে। বাড়ির পুকুর থেকে চাল ধোয়া হাত উঠে এসে মিলিয়ে যায় রান্নাঘর আচ্ছন্ন হয়ে থাকা ধোঁয়ার গভীরে। উঠানে ছায়া পড়ে গাছপালার। ছায়া ছায়া সরের মতো মাটির চুলার ধোঁয়া বসে থাকে স্থির হয়ে। হেমন্তের বিকেলে কেউ ফিরে আসে খালে পাতা জালের ফাঁদ থেকে মাছ নিয়ে। কয়েকটা বেলে অথবা ট্যাংড়া, হয়ত কোনোদিন শুধুই পুটি মাছ খালুইতে মাথা ঝাপটায় তখনও। সন্ধ্যায় মাটির চুলায় রান্না চড়ে। টগবগ করে ফুটে ওঠে মাছের তরকারি। ধনে পাতার মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে বাড়িময়। এক গলা ঝোলের ভিতরে ডুবে যায় বেগুন আর টমেটো।

হেমন্তের দিন যায়। স্মৃতির বাক্স খুলে হঠাৎ গভীর রাতে রানার এসে দাঁড়ায় বাড়ির পোস্ট অফিসের বারান্দায়। হাতে বল্লম, পায়ে ঘুঙুর বাঁধা, তাতে ছমছম শব্দ ওঠে। কাঁধে তার চিঠি আর টাকার ব্যাগ। পথে ডাকাতের ভয়ে এই পোস্ট অফিসেই তার যাত্রা বিরতি। দক্ষিণের ঘরে কাঠের বড় চৌকির ওপর তার নৈশ আহার আর শয়ানের বন্দোবস্ত পাকা। তার সঙ্গে ছোট ছোট কথার ডালপালা ছড়ায় হেমন্তের রাতে। ঝিঁ ঝিঁ পোকা ডেকে চলে বিরামহীন বাইরের বাগানে। কতদূর থেকে এসেছে রানার? রায়পুরার চর থেকে, সলিমগঞ্জ অথবা নবীনগর থেকে মেঘনা নদী পেরিয়ে এখানে। বাড়িতে স্ত্রী আর দুই কন্যা। মাসে বেতন ২২৫ টাকা। চিঠি বিলি বাদে একটা ছাগল আছে সিধুর বাড়িতে। আছে কয়েকটা কলাগাছ। ছাগলটার দুধ বাজারে বিক্রি করে সংসারে কয়েকটা বাড়তি ঠাকা ঢোকে। হেমন্তের ফুরিয়ে যাওয়া অথবা শীতের প্রত্যাবর্তনের গল্পে সিধুর কিছু যায় আসে না।

বিষাদাক্রান্ত সময় হেমন্তকাল। সন্ধ্যা নামার আগে মনের মধ্যে বসে থাকা অদ্ভুত এক অস্তিত্ব সমস্ত পেছনে ফেলে টান দিয়ে নিয়ে যেতে চায় কোনো অজানায়। জীবনানন্দ দাশ এই অজানা বিষাদের ছবি এঁকেছেন কবিতায় :

কোথাও চলিয়া যাব একদিন-তারপর রাত্রির আকাশ
অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল জানিব না আমি;
জানিব না কত কাল উঠানে ঝরিবে এই হলুদ বাদামী পাতাগুলো।

দীর্ঘশ্বাসের অচলায়তন চেপে বসে মনে। উদাসীনতার সুর লেগে থাকে হেমন্তের শরীরে। মন কখনো বিচ্ছিন্ন হতে চায় তার পারিপার্শ্বিক থেকে। এই বিচ্ছিন্নতাই হেমন্তের গান। হেমন্তকাল ফুরিয়ে গেলে শীত আসবে। ছাদে কেউ কেউ মেলে দেবে পুরনো লেপ-তোষক। পাড়ায় পাড়ায় ধুনুরীরা হাঁক দিয়ে ফিরবে। শিশিরে ভিজে থাকবে পায়ের নিচে ঘাস। কুয়াশা ছড়িয়ে পড়বে মাঠে মাঠে। আবার একটি হেমন্তকালের জন্য তখন হয়ত অপেক্ষা করবে কেউ কেউ।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’