Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৩:৩০
‘শ্রাবণের মেঘগুলো’ গেয়ে শিক্ষিকা বিউটির পাশে ডা. মাহমুদা মিতু

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা...’ হুট করেই এই গান এখন তুমুল আলোচনায়। গানের একটি রিলস ভিডিও করেছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল। এরপরই নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে কোণঠাসা করে ফেলে সিলেটের স্থানীয় কিছু নিউজ পোর্টালও। তবে এটাকে তার সহকর্মীরা কোনো অন্যায় বা অনৈতিক কাজ মনে করছেন না। তারাও পাশে দাঁড়াচ্ছেন, একই গানে রিলস ভিডিও করে প্রতিবাদ করছেন।

এবার এই শিক্ষিকার পাশে দাঁড়ালেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সামাজিক মাধ্যমে সাইবার বুলিং ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলেছেন মাহমুদা মিতু। নিজের শৈশব, পেশাগত জীবন এবং জনজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, একজন মানুষের একটি পরিচয় থাকলেই তার অন্য সব স্বপ্ন, প্রতিভা ও ভালো লাগার অধিকার শেষ হয়ে যায় না।

বিউটির পাশে দাঁড়াতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তাকে গাইতে দেখা যাচ্ছে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ধারা...’

ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মাহমুদা মিতু জানালেন ছোটবেলায় তিনি ছিলেন স্কুলের ‘অলরাউন্ডার’। গান, জারি, আবৃত্তি, নাচ থেকে শুরু করে ব্যাডমিন্টন—সব ক্ষেত্রেই অংশ নিতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে এত পুরস্কার পেতেন যে, সেগুলো বহন করতে আরেকজনের সাহায্য লাগত।

মিতু বলেছেন, গান গাইতাম, জারি গাইতাম, আবৃত্তি করতাম, নাচ করতাম। ব্যাডমিন্টনেও চ্যাম্পিয়ন ছিলাম। স্কুলের কোনো অনুষ্ঠান হলে এত পুরস্কার পেতাম যে, সবগুলো হাতে নেওয়ার জন্য আমার সঙ্গে আরেকজনকে লাগতো।

আরও পড়ুন

শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

২৭ জুলাই ২০২৬


তিনি বলছেন, কিন্তু বড় হওয়ার পর দেখলাম, ‘সমাজের একটা অংশ সব সময় মানুষকে একটা নির্দিষ্ট খাঁচায় বন্দী করতে চায়। যখন মেয়ে হয়ে জন্মালাম, তখন শুনলাম মেয়েরা এটা পারে না, ওটা পারে না। ডাক্তার হলাম, তখন বলা হলো ডাক্তাররা এটা করতে পারে না, ওটা করতে পারে না। ফেসবুকে ছবিও দেয়া যাবে না। গানের রিলস তো দূরে। আমি আমার মতো চললাম।’

ড. মাহমুদা মিতু বলছেন জনপ্রতিনিধি হওয়ার পরও একই ধরনের মানসিকতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তার ভাষায়, ‘যেন একজন মানুষের একটি পরিচয় থাকলেই তার অন্য সব স্বপ্ন, প্রতিভা আর ভালো লাগার অধিকার শেষ হয়ে যায়।’

সাইবার বুলিংয়ের সমালোচনা করে তিনি বললেন, ‘এই মানসিকতাই সাইবার বুলিংকে উসকে দেয়। মানুষকে তার কাজ দিয়ে নয়, তার ব্যক্তিগত পছন্দ, জীবন বা পরিচয় দিয়ে আক্রমণ করা হয়। বরং সেই মানুষকে আক্রমণ করুন যে দেশের টাকা মেরে খায়, দুর্নীতি করে। যারা নারীদের সম্মান করে না।’

সাইবার বুলিং বন্ধের আহ্বান জানিয়ে তিনি বললেন, ‘সাইবার বুলিং বন্ধ হোক। মতের অমিল থাকতেই পারে, কিন্তু অপমান, বিদ্বেষ আর চরিত্রহনন কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের আমাদের মতো বাঁচতে দিন। আমরা শিক্ষক হই, ডাক্তার হই, এমপি হই কিংবা অন্য যেকোনো পেশায় থাকি—নিজের স্বপ্ন, প্রতিভা আর আনন্দ নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদের সবারই আছে।’আ

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    ২৮ জুলাই ২০২৬, ০০:০৫

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ২৮ জুলাই ২০২৬, ০০:৫৬

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১২

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    ২৮ জুলাই ২০২৬, ০৮:২১

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    ২৮ জুলাই ২০২৬, ০২:২৮

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৭

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৮

    পরিবারে চাই গল্পের আসর

    পরিবারে চাই গল্পের আসর

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭

    advertiseadvertise