রাশেদ খাঁন
পাকিস্তানের জাতির পিতা প্রিয় হলে সে দেশের নাগরিকত্বও নিক জামায়াত-শিবির

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ফাইল ছবি
জামায়াত-শিবির কখনো ক্ষমতায় গেলে বাংলাদেশকে যে পাকিস্তানের অংশ বানাবে, ডাকসু সংগ্রহশালা তার একটি প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
আজ সোমবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তিনি ডাকসুকে পুরো জামাতীকরণ করেছে শিবির! ডাকসু যেন শিবিরের প্রধান কার্যালয় বলেও তিনি উল্লেখ করেছেন।
রাশেদ খান উল্লেখ করেন, ডাকসুতে দেশবিরোধী ও ভাষাবিরোধীদের ছবি টাঙিয়েছে জামায়াত-শিবির! ছবি যদি টাঙাতে হয় তবে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জনগণ কর্তৃক গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবিও টাঙানো উচিত! আর পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে যদি এত ভালো লাগে, তবে বাংলাদেশ ছেড়ে জামায়াত-শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত।
তিনি বলেছেন, বাংলাদেশে থেকে দেশবিরোধীকে শক্তিকে প্রাসঙ্গিক করার দুঃসাহস জামায়াত-শিবির কোত্থেকে পায়? সময় থাকতে এই শক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, এরা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে বলেও তিনি মন্তব্য করেন।




