Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

‘জুলাই বিক্রেতা ডেকে থামানো যাবে না’, পার্থকে একহাত নিলেন তাজনূভা জাবীন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৬:০৯
‘জুলাই বিক্রেতা ডেকে থামানো যাবে না’, পার্থকে একহাত নিলেন তাজনূভা জাবীন

আন্দালিব রহমান পার্থ ও তাজনূভা জাবীন

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনূভা জাবীন। প্রবীণ রাজনীতিবিদদের দাম্ভিকতা প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট জানান, ‘অবশ্যই জুলাইয়ে এদের জন্ম। কোন বিবেকে আপনারা বর্ষীয়ানরা জুলাইয়ে জন্ম নেওয়াদের সঙ্গে নিজেদের তুলনা করেন? আপনাদের ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে বসাচ্ছেন, অন্যদিকে এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরে থেকে, পড়ালেখা করে নিজেদের নিজেরা তৈরি করেছে।’

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে আন্দালিব রহমান পার্থর একটি ভিডিও তুলে ধরে পোস্টটি করেন তাজনূভা জাবীন।

আরও পড়ুন

সব মামলায় জা‌মিনের প‌র মু‌ক্তি মৃত্যুতে

০৬ আগস্ট ২০২৬

ক্যাপশনে জাবীন লেখেন, ‘১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নাই এই জুলাই নেমে আসার পেছনে? আপনাদের মুক্ত করেছে এরা। জাতিকে ১৭ বছরের স্বৈরশাসক থেকে মুক্ত করেছে এরা। বড় বড় রাজনৈতিক পরিচয় বংশ পরম্পরায় অনেকে পেয়েছেন কিন্তু সেটা জাতির কোনও কাজে আসে নাই। আপনার চোখে, এদের কারো মেম্বার বা কমিশন হওয়ার যোগ্যতা না থাকতে পারে কিন্তু অনেকের চোখে, এদের গণঅভ্যুথান নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যেটা আপনাদের কারো হয় নাই। অবশ্যই আমরা বিগত বছরে আপনাদের নির্যাতন জুলুম স্বীকার করি, কিন্তু দাম্ভিকতায় ভরা এরকম বক্তব্যও প্রত্যাখ্যান করি। স্বীকার করি বলেই গুম, মানবাধিকার অধ্যাদেশ,ক্ষমতার জবাবদিহিতা বিষয়ে সোচ্চার।’

তিনি উল্লেখ করেন, ‘ছাত্ররা ৫ আগস্ট এর পরে কি করতে পেরেছে, পারে নাই সেটা ভিন্ন তর্ক কিন্তু তারা জুলাই গণঅভ্যুথান পর্যন্ত তো সফল করেছে, হাসিনার পতন নিশ্চিত করেছে, তাও সেটা নিরাপদে থেকে না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ৫ আগস্ট পরবর্তী তাদের পারফরমেন্স দিয়ে ৫ আগস্টের আগের তাদের অবদান অস্বীকার করার রাজনীতি কইরেন না। আপনাদের ১৭ বছরের বাজে পারফরমেন্স প্লাস এর আগের রাজনৈতিক ভুলের পরও ঠিকই এই দফা এমপি হয়েছেন।’

জাবীন বলেছেন, ‘এদের সবে শুরু, চিন্তা করেন এত অল্প বয়সে একটা গণঅভ্যুথান নেতৃত্ব দেওয়ার গুণাবলী, সক্ষমতা প্লাস আপনাদের মতো পারিবারিক ব্লেসিং থাকলে কত সহজ হত সব এদের জন্য! সো তুলনা করেন না! হাসিনা থেকে গেলে আপনারা বর্ষীয়ানরাও বেঁচে যেতেন (যেভাবে পল্টি মেরে মেরে বেঁচে ছিলেন), ফাঁসিতে ঝুলতে হত এদের।’

‘এদের জুলাই যোদ্ধা বলে কটাক্ষ করলে এর জবাবে “সুবিধাবাদী যোদ্ধা”ও শুনতে হবে! আবারও বলি, রাজাকার ডেকে থামানো যায় নাই, জুলাই বিক্রেতা ডেকেও থামানো যাবে না’, যোগ করেন এই এনসিপি নেত্রী।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের