ফেসবুক পোস্টে রাশেদ খাঁন
‘বাংলাদেশ না চাওয়া জামায়াত প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি’

রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি! এনসিপিরও মন কাঁদছে, কিন্তু না। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। আসলে কে এই আয়াস, তাকে চালায় কে?’
গতকাল রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ‘ময়মনসিংহের প্রতারক উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের স্টাইল ও চেহারা (কিছুটা) বদলে হয়ে গেছে জুলাই যোদ্ধা আয়াস। ইতোপূর্বে তিনি প্রতারণার মামলায় জেলও খেটেছেন। মামলা এখনো বিচারাধীন। আজকে (রবিবার) তিনি প্রিজন ভ্যান থেকে বলেছেন তার হোয়াটসঅ্যাপ লগ ইন করে যাতে সব ডিলিট করা হয়। কী আছে তার হোয়াটসঅ্যাপে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মারতে তাকে চুনকালি কেনার টাকা দিয়েছে জামায়াত আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লিখেছেন, ‘জুলাইয়ের নামে যতগুলো বিতর্কিত সংগঠন ও বিতর্কিত কাজ আছে, তা অর্থ ও পরামর্শ দিয়ে পৃষ্ঠপোষকতা করে এই ব্যারিস্টার শাহরিয়ার কবির। এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে বাঁচাতেই হোয়াটসঅ্যাপের তথ্য ডিলিট করতে বলেছে প্রতারক উজ্জ্বল ওরফে আয়াস।’



