Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইসলাম

বান্দার প্রতি মহান আল্লাহর চার ওয়াদা

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫
বান্দার প্রতি মহান আল্লাহর চার ওয়াদা

প্রতীকী ছবি

মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সব দরজা বন্ধ মনে হয়। চারপাশে থাকে অনিশ্চয়তা, দুশ্চিন্তা ও অসহায়ত্ব। অথচ একজন মুমিন জানেন, তার রবের দরজা কখনো বন্ধ হয় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বান্দাদের জন্য এমন কিছু সুসংবাদ দিয়েছেন, যা বিপদের সময়ে আশার আলো হয়ে পথ দেখায়। কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে বান্দার প্রতি মহান আল্লাহর চারটি বিশেষ ওয়াদা তুলে ধরা যায়।

এক. ডাকলে সাড়া দেওয়ার ওয়াদা

মহান আল্লাহ বলেছেন,

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

‘তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির, আয়াত : ৬০)

এটি বান্দার প্রতি আল্লাহর সরাসরি প্রতিশ্রুতি। দোয়া কেবল বিপদের সময়ের আশ্রয় নয়, বরং বান্দার সঙ্গে রবের সম্পর্কের অন্যতম প্রকাশ। দোয়ার জবাব সব সময় বান্দার চাওয়া রূপে আসে না। কখনো তাৎক্ষণিকভাবে প্রার্থিত বিষয় দেওয়া হয়, কখনো কোনো বিপদ দূর করা হয়, আবার কখনো তা আখিরাতের জন্য সঞ্চিত থাকে। তাই দোয়া করে হতাশ হওয়ার কোনো কারণ নেই।

দুই. স্মরণ করলে স্মরণ করার ওয়াদা

মহান আল্লাহ বলেছেন,

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

‘তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৫২)

কী অপার সম্মান বান্দার জন্য! ক্ষুদ্র মানুষ যখন মহান স্রষ্টাকে স্মরণ করে, তখন আল্লাহও তাকে স্মরণ করেন। জিকির তাই শুধু জিহ্বার উচ্চারণ নয়; এটি অন্তরকে আল্লাহর সঙ্গে যুক্ত রাখার এক অনন্য মাধ্যম।

তিন. কৃতজ্ঞ হলে নিয়ামত বাড়িয়ে দেওয়ার ওয়াদা

মহান আল্লাহ বলেছেন,

لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

‘তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৭)

মানুষ প্রায়ই যা নেই, তার হিসাব করতে গিয়ে যা আছে তার মূল্য ভুলে যায়। অথচ আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত স্বীকার করে তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া নিয়ামত বৃদ্ধির পথ খুলে দেয়।

চার. ক্ষমা চাইলে শাস্তি থেকে রক্ষার ওয়াদা

মহান আল্লাহ বলেছেন,

وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

‘তারা ক্ষমা প্রার্থনা করতে থাকা অবস্থায়ও আল্লাহ তাদের শাস্তি দেবেন না।’ (সুরা আনফাল, আয়াত : ৩৩)

ইস্তিগফার শুধু গুনাহ মোচনের আবেদন নয়, বরং আল্লাহর রহমতের দিকে ফিরে আসার ঘোষণা। বান্দা যত দূরেই সরে যাক, তওবার দরজা তার জন্য খোলা থাকে।

আমাদের জীবনে দুশ্চিন্তা আছে, ব্যর্থতা আছে, অপ্রাপ্তি আছে, গুনাহও আছে। কখনো মনে হয়, আমরা অনেক দূরে চলে গেছি। অথচ আল্লাহর এই চার ওয়াদা যেন সেই মুহূর্তেই আমাদের ডেকে বলে, ফিরে এসো।

দুঃখের সময়ে তাঁকে ডাকুন, অবসরে তাঁকে স্মরণ করুন, প্রাপ্তিতে তাঁর শুকরিয়া আদায় করুন, আর ভুল হয়ে গেলে অশ্রুসিক্ত হৃদয়ে ক্ষমা চান। মানুষ হয়তো আপনার ডাক শুনবে না, আপনার কষ্ট বুঝবে না, আপনার অশ্রুর মূল্য দেবে না। কিন্তু আপনার রব শুনছেন। তিনি ভুলে যাননি। তাঁর দরজা এখনো খোলা।

তাই আসুন, মানুষের দরজায় হতাশ হয়ে দাঁড়িয়ে না থেকে সেই রবের দরজায় ফিরে যাই, যিনি নিজেই ওয়াদা করেছেন: ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

আল্লাহর ওয়াদাবান্দার স্মরণকৃতজ্ঞতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    চুক্তিপত্রের মাধ্যমে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন মারুফ, কী লেখা তাতে

    চুক্তিপত্রের মাধ্যমে নিজের সন্তানকে বিক্রি করেছিলেন মারুফ, কী লেখা তাতে

    ৩১ আগস্ট ২০২৬, ২৩:১৩

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    advertiseadvertise