Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সিরাত

পারস্পরিক কথোপকথনে নববী আদর্শ

সাব্বির আহমদ
সাব্বির আহমদ
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৬:৫৪
পারস্পরিক কথোপকথনে নববী আদর্শ

প্রতীকী ছবি

মানুষের হৃদয়ে পৌঁছানোর একটি পথ আছে, আর সে পথটি জিহ্বা দিয়ে শুরু হলেও গিয়ে মেশে হৃদয়ে। একটি কোমল বাক্য যেমন শুকিয়ে যাওয়া মনকে সজীব করে তুলতে পারে, তেমনি একটি কঠিন শব্দ কখনো কখনো বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ককে মুহূর্তেই ভেঙে দিতে পারে। তাই কথোপকথন শুধু শব্দের বিনিময় নয়, এটি চরিত্রের প্রকাশ, হৃদয়ের পরিচয় এবং মানুষের প্রতি মানুষের দায়বোধের এক গুরুত্বপূর্ণ ভাষা।

নবীজির কথোপকথন ছিল সত্য ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো কাজে কোমলতা থাকলে তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে, আর কোনো কাজ থেকে কোমলতা তুলে নেওয়া হলে তা তাকে কলুষিত করে।’ (মুসলিম, হাদিস: ২৫৯৪)

এই হাদিসটি আমাদের কথোপকথনের ক্ষেত্রেও গভীর শিক্ষা দেয়। মানুষের সঙ্গে কথা বলার সময় কোমলতা শুধু ভাষাকে সুন্দর করে না, বরং কঠিন সত্যকেও গ্রহণযোগ্য করে তোলে। অনেক সময় একই কথা একভাবে বললে তা হৃদয়ে আঘাত করে, আবার অন্যভাবে বললে তা সংশোধনের পথ খুলে দেয়। নবীজি (সা.) তাই আমাদের শিখিয়েছেন, সত্য ও দৃঢ়তার সঙ্গে কোমলতার সমন্বয় ঘটাতে।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা উত্তম কথা বলো।’ (বুখারি, হাদিস: ৪৮২৬) এই সংক্ষিপ্ত নির্দেশনার মধ্যে মানবিক সম্পর্কের এক বিশাল শিক্ষা নিহিত আছে। নবীজি (সা.) যেন আমাদের শিখিয়ে দিচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলার সময় শব্দ বেছে নিতে হয়, কারণ কথারও ওজন আছে, ক্ষত আছে, আবার মলমও আছে।

নবীজির কথোপকথন ছিল সত্য ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয়। তিনি সত্য বলতেন, কিন্তু সত্যের নামে কাউকে অকারণে আহত করতেন না। তিনি ভুল সংশোধন করতেন, কিন্তু মানুষের মর্যাদার দেয়াল ভেঙে দিতেন না। তাঁর ভাষায় ছিল কোমলতা, কিন্তু তাতে কোনো দুর্বলতা ছিল না। তার ভাষায় ছিল দৃঢ়তা, কিন্তু তাতে রূঢ়তা ছিল না। তিনি কখনো অশ্লীল বা কটুভাষী ছিলেন না। আল্লাহ তাঁকে তাঁর মহান চরিত্রের প্রশংসা করে বলেছেন, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।’ (সুরা কলম, আয়াত : ৪)

আজ আমাদের সমাজে কথার সংখ্যা বেড়েছে, কিন্তু কথার সৌন্দর্য যেন কমে গেছে। মতের অমিল হলেই আমরা কণ্ঠ উঁচু করি, তর্কে জয়ী হতে গিয়ে সম্পর্ক হারাই, সত্য বলার অজুহাতে অন্যের হৃদয়কে রক্তাক্ত করি। অথচ নববী আদর্শ বলে, ভিন্নমত শত্রুতা নয়; সংশোধন অপমান নয়; দৃঢ়তা কর্কশতা নয়।

পরিবারে, বন্ধুত্বে, কর্মক্ষেত্রে কিংবা মতবিরোধের মুহূর্তে আমাদের মনে রাখা উচিত, প্রতিটি মানুষই সম্মান পাওয়ার যোগ্য। আমরা এমনভাবে কথা বলি, যেন আমাদের শব্দের মধ্যেও দয়া থাকে; এমনভাবে ভিন্নমত প্রকাশ করি, যেন মতের দূরত্ব হৃদয়ের দূরত্বে পরিণত না হয়।

একটি সুন্দর বাক্য হয়তো কারও চোখের জল থামাতে পারে, ভাঙা মনকে সাহস দিতে পারে, শত্রুকেও বন্ধু করে তুলতে পারে। তাই নববী আদর্শের আলোকে আমাদের কথোপকথনের মূলমন্ত্র হতে পারে: সত্য বলব, কিন্তু সুন্দরভাবে; মত দেব, কিন্তু মর্যাদা রেখে; বিরোধ করব, কিন্তু বিদ্বেষ নয়।

কারণ, সুন্দর কথা কেবল মানুষের কানে পৌঁছায় না, তা কখনো কখনো সরাসরি হৃদয়ে গিয়ে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়।

নববী রীতিকথা বলান নববী আদবযেভাবে কথা বলতেন নবীজি
    শেয়ার করুন:
    Advertisement
    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুফাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ

    ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    advertiseadvertise