Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রোজা

পবিত্র আশুরা

আশুরার দুই রোজায় এক বছরের গুনাহ মাফের সুসংবাদ

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২৩:৫২
আশুরার দুই রোজায় এক বছরের গুনাহ মাফের সুসংবাদ

প্রতীকী ছবি

ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহাররম অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। এ মাসের ১০ তারিখ, অর্থাৎ ইয়াওমে আশুরা, আল্লাহ তাআলার কাছে বিশেষ ফজিলতপূর্ণ একটি দিন। এ দিনের রোজা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) এমন এক সুসংবাদ দিয়েছেন, যা প্রত্যেক মুসলমানের জন্য আনন্দের বিষয়।

হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

«صِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ»

অর্থাৎ, ‘আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার দিনের রোজা পূর্ববর্তী এক বছরের (সগিরা) গুনাহের কাফফারা হয়ে যাবে।’ (মুসলিম, হাদিস : ১১৬২)

চাঁদ দেখার হিসাব অনুযায়ী, এ বছর (১৪৪৮ হিজরি) আশুরা পালিত হবে ২৬ জুন, শুক্রবার (১০ মুহাররম)। তবে রাসুলুল্লাহ (সা.) ইহুদিদের থেকে স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য শুধু ১০ মুহাররম নয়, এর সঙ্গে আরও একটি দিন মিলিয়ে রোজা রাখার নির্দেশনা দিয়েছেন।

ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

«لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ»

অর্থাৎ, ‘আমি যদি আগামী বছর জীবিত থাকি, তাহলে অবশ্যই ৯ মুহাররমও রোজা রাখব।’ (মুসলিম, হাদিস : ১১৩৪)

এ কারণে আলেমগণ বলেছেন, আশুরার রোজা রাখার উত্তম পদ্ধতি হলো ৯ ও ১০ মুহাররম অথবা ১০ ও ১১ মুহাররম মিলিয়ে দুটি রোজা রাখা।

সুতরাং এ বছর কেউ রোজা রাখতে চাইলে: ২৫ জুন (বৃহস্পতিবার) ও ২৬ জুন (শুক্রবার) অথবা ২৬ জুন (শুক্রবার) ও ২৭ জুন (শনিবার) এই দুই দিন রোজা রাখতে পারেন। আবার কেউ চাইলে এই টানা তিন দিনও রোজা রাখতে পারেন।

ইমাম নববী (রহ.) বলেছেন, আশুরার রোজার সর্বোত্তম স্তর হলো ৯, ১০ ও ১১ মুহাররম তিন দিন রোজা রাখা। এর পরের স্তর হলো ৯ ও ১০ মুহাররম একসঙ্গে রোজা রাখা। (আল-মাজমু‘, ৬/৪৩২)

বছরে বহু নফল ইবাদতের সুযোগ আসে, কিন্তু পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফের এমন সুসংবাদ আশুরার রোজার ক্ষেত্রেই বিশেষভাবে বর্ণিত হয়েছে। তাই আমরা নিজেরা রোজা রাখি, পরিবার-পরিজন ও বন্ধুদেরও এ বিষয়ে উৎসাহিত করি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার রোজা পালনের তাওফিক দান করুন এবং তাঁর অশেষ রহমতে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমিন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

পবিত্র আশুরামুহাররমদুই রোজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের