Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

হতাশ হওয়া মুমিনের স্বভাব নয়

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:৩৫
হতাশ হওয়া মুমিনের স্বভাব নয়

প্রতীকী ছবি

মানুষের জীবনে দুঃখ, সংকট ও অনিশ্চয়তা অবধারিত। কখনো প্রিয়জন হারানোর বেদনা, কখনো জীবিকার সংকট, কখনো অসুস্থতা বা ব্যর্থতা মানুষকে গভীর হতাশার দিকে ঠেলে দেয়। এমন মুহূর্তে অনেকেই মনে করেন, যেন সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি অন্য রকম। তার বিশ্বাস, আল্লাহ বিপদ দিয়েছেন; তিনিই মুক্তির পথও সৃষ্টি করবেন।

পবিত্র কোরআন বারবার মানুষকে আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকতে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা যুমার, আয়াত : ৫৩)। এই আয়াত শুধূ পাপী মানুষের জন্য তাওবার আহ্বান নয়, বরং প্রতিটি বিপর্যস্ত হৃদয়ের জন্য আশার বাণী। যত বড় বিপদই আসুক, আল্লাহর দয়া তার চেয়ে অনেক বড়।

আল্লাহর নবী হজরত ইয়াকুব (আ.) তার সন্তানদের উদ্দেশে বলেছিলেন, ‘নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া কেউ নিরাশ হয় না।’ (সুরা ইউসুফ, আয়াত : ৮৭)। অর্থাৎ হতাশা ঈমানের শক্তিকে দুর্বল করে দেয়। একজন মুমিন জানেন, মানুষের পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনও ছিল কঠিন পরীক্ষায় পরিপূর্ণ। তায়েফে অপমানিত হয়েছেন, প্রিয়জনদের হারিয়েছেন, বহু কষ্ট সহ্য করেছেন। তবুও তিনি কখনো আল্লাহর সাহায্য থেকে নিরাশ হননি। বরং প্রতিটি সংকটে ধৈর্য, দোয়া ও আল্লাহর ওপর ভরসার শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলঅ বলেছেন, ‘নিশ্চয় কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।’ (সুরা আল-ইনশিরহ, আয়াত : ৫-৬)।

তাই জীবনের কঠিন সময়ে হতাশার কাছে আত্মসমর্পণ না করে আল্লাহর দিকে ফিরে আসাই একজন মুমিনের পথ। আন্তরিক দোয়া, ইস্তিগফার, সালাত এবং ধৈর্যের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়। অনেক সময় যে বিপদকে আমরা শেষ মনে করি, আল্লাহ সেটিকেই নতুন সম্ভাবনার সূচনা করে দেন।

মনে রাখতে হবে, হতাশা মানুষের শক্তি কেড়ে নেয়, কিন্তু আশা মানুষকে সামনে এগিয়ে চলার সাহস জোগায়। তাই প্রতিকূল পরিস্থিতিতে নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা উচিত। কারণ, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।

একজন মুমিন কখনো হতাশার অন্ধকারে হারিয়ে যান না। তিনি বিশ্বাস করেন, রাত যত দীর্ঘই হোক, আল্লাহর ইচ্ছায় ভোর একদিন অবশ্যই আসবে।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

হতাশাহতামমুমিনের স্বভাবআল্লাহর পরীক্ষাসবর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড