Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নামাজ

যে সহজ আমলে মিলে পূর্ণ একটি হজ ও উমরার সাওয়াব

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৪:৩৬
যে সহজ আমলে মিলে পূর্ণ একটি হজ ও উমরার সাওয়াব

প্রতীকী ছবি

হজ ও উমরা মুমিনের হৃদয়ের গভীরে লালিত এক পবিত্র আকাঙ্ক্ষার নাম। কাবার কালো গিলাফ, মসজিদুল হারামের প্রশান্তি, তাওয়াফের ঘূর্ণন আর মিনা-আরাফার স্মৃতি মুসলিম হৃদয়কে প্রতিনিয়ত টানে। কিন্তু প্রত্যেকের পক্ষে বারবার হজ বা উমরার সফরে যাওয়া সম্ভব হয় না। কারও সামর্থ্য নেই, কারও শারীরিক সক্ষমতা সীমিত, আবার কারও জন্য বাধা হয়ে ওঠে জীবনের ব্যস্ততা। অথচ আল্লাহর রাসুল (সা.) এমন একটি সহজ আমলের সুসংবাদ দিয়েছেন, যার প্রতিদান পূর্ণ হজ ও উমরার সাওয়াবের সমতুল্য।

হজরত আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

مَنْ صَلَّى الْفَجْرَ فِي جَمَاعَةٍ، ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ تَامَّةٍ، تَامَّةٍ، تَامَّةٍ

‘যে ব্যক্তি জামাআতের সঙ্গে ফজর সালাত আদায় করল, এরপর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকিরে মশগুল থাকল, অতঃপর দুই রাকাত সালাত আদায় করল, সে একটি পূর্ণ, পূর্ণ, পূর্ণ হজ ও উমরার সাওয়াব পাবে।’ (তিরমিজি, হাদিস : ৫৮৬)

হাদিসে তাম্মাহ বা ‘পূর্ণ, পূর্ণ, পূর্ণ’ শব্দের পুনরাবৃত্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে নবীজি (সা.) এ আমলের প্রতিদানের পূর্ণতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তবে হাদিসে বর্ণিত এই ফজিলত প্রপ্তির জন্য তিনিট স্টেপ বাস্তবায়ন করতে হবে।

(এক) আমলের শুরু করতে হবে ফজরের জামাআত দিয়ে। রাতের নিস্তব্ধতা তখনো পুরোপুরি কাটেনি, অধিকাংশ মানুষ ঘুমের আবেশে। সেই মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জামাআতে দাঁড়ানো নিশ্চয় ঈমানের দৃঢ়তার পরিচয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুনাফিকদের ওপর সবচেয়ে ভারী সালাত হলো এশা ও ফজরের সালাত।’ (বুখারি, হাদিস : ৬৫৭; মুসলিম, হাদিস : ৬৫১)

(দুই) ফজরের পর সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবির, ইস্তিগফার ও দোয়া এ সময়কে সজীব করে তুলতে পারে। আল্লাহ বলেন, ‘তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।’ (সুরা বাকারা, আয়াত : ১৫২)

(তিন) সূর্যোদয়ের নিষিদ্ধ সময় অতিক্রান্ত হলে দুই রাকাত নফল সালাত আদায় করতে হবে। প্রচলিতভাবে এই সালাতকে ইশরাকের সালাত বলা হয়। সূর্যোদয়ের পরপরই নয়, বরং সূর্য কিছুটা ওপরে ওঠার পর তা আদায় করা নিরাপদ। (মুসলিম, হাদিস : ৮৩২)

তবে এ হাদিসের অর্থ এই নয় যে, এই আমল করলে ফরজ হজের দায়িত্ব আদায় হয়ে যাবে। সওয়াবের দিক থেকে হজ-উমরার সমতুল্য প্রতিদান পাওয়া এবং ফরজ হজ আদায় করা এক বিষয় নয়। সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ ফরজ।

ফজরের পরের নীরব সময়টি তাই মুমিনের জন্য এক মূল্যবান আমানত। দিনের কোলাহল শুরু হওয়ার আগে কিছু সময় আল্লাহর স্মরণে ডুবে থাকা, তারপর দুই রাকাত সালাত আদায় করা। এর মধ্যেই লুকিয়ে আছে বিশাল প্রতিদানের সুসংবাদ। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক অপার অনুগ্রহ। প্রয়োজন শুধু আন্তরিকতা, নিয়মিততার সংকল্প এবং আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা।

মহান আল্লাহ আমাদের সকলেকে আমল করার তাওফিক দান করুন।

লেখক : আলেম ও সাংবাদিক

[email protected]

ফজরের নামাজফজরের সালাতের গুরুত্বইশরাকের নামাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের