সন্তানকে সময় দেওয়াও ইবাদত

প্রতীকী ছবি
আজকের ব্যস্ত জীবনে অনেক বাবা-মা সন্তানের জন্য উন্নত শিক্ষা, ভালো পোশাক কিংবা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বময় চেষ্টা করে থাকেন। কিন্তু সন্তানের সঙ্গে সময় কাটানো, তার কথা শোনা, মানসিকভাবে পাশে থাকা এবং নৈতিক শিক্ষা দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা তারা উপলব্ধি করেন না। ইসলামের দৃষ্টিতে পরিবার হলো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আর সেই পরিবারের কেন্দ্রবিন্দু হলো সন্তান। কাজেই কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সন্তান-সন্ততির জন্য এ দায়িত্ব পালন করলেও তা ইবাদতের মর্যাদা লাভ করবে।
পবিত্র কোরআনে মহান আল্লাহতাআলা বলেছেন, ‘হে ইমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর।’ (সুরা তাহরীম, আয়াত : ৬)। ইবনে কাসির (রহ.) এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করার অন্যতম উপায় হলো তাদের দ্বীনের শিক্ষা দেওয়া, সৎকাজে উদ্বুদ্ধ করা এবং ভুল থেকে ফিরিয়ে আনা। এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সন্তানের জন্য সময় বের করতে হবে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি, হাদিস : ৮৯৩)। এই দায়িত্ব শুধু ভরণ-পোষণের মধ্যে সীমাবদ্ধ নয়; সন্তানের চরিত্র, ইমান, আচরণ ও মানসিক বিকাশের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।
রাসুল (সা.) নিজেই ছিলেন এর সর্বোত্তম উদাহরণ। তিনি তাঁর নাতি হাসান ও হুসাইন (রা.)-কে কোলে নিতেন, চুম্বন করতেন এবং তাদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করতেন। এক ব্যক্তি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করলে তিনি বলেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না।’ (বুখারি, হাদিস : ৫৯৯৭)। এতে বোঝা যায়, সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ ও সময় দেওয়া সুন্নাহরই অংশ।
আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন



