আজকের ব্যস্ত জীবনে অনেক বাবা-মা সন্তানের জন্য উন্নত
শিক্ষা, ভালো
পোশাক কিংবা আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বময় চেষ্টা করে থাকেন। কিন্তু সন্তানের
সঙ্গে সময় কাটানো, তার
কথা শোনা, মানসিকভাবে
পাশে থাকা এবং নৈতিক শিক্ষা দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা তারা
উপলব্ধি করেন না। ইসলামের দৃষ্টিতে পরিবার হলো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ
প্রতিষ্ঠান। আর সেই পরিবারের কেন্দ্রবিন্দু হলো সন্তান। কাজেই কেউ আল্লাহর
সন্তুষ্টির উদ্দেশে সন্তান-সন্ততির জন্য এ দায়িত্ব পালন করলেও তা ইবাদতের
মর্যাদা লাভ করবে।
পব...