Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

ফিতনার যুগে যেভাবে ঈমান রক্ষা করবেন

সাব্বির আহমদ
সাব্বির আহমদ
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:২৮
শেয়ার করুন:
ফিতনার যুগে যেভাবে ঈমান রক্ষা করবেন

প্রতীকী ছবি

মানুষ সামাজিক জীবন ধারায় অভ্যস্ত। সমাজ জীবনের প্রাত্যহিক বিচরণে মানুষ বারবার এমন সময় ও পরিস্থিতির সম্মুখিন হতে হয়; যখন তার সামনে সত্য ও মিথ্যার সীমানা ঘোলা হয়ে যায়, ন্যায় ও অন্যায়ের পার্থক্য মুছে যেতে থাকে। আর পরিস্থিতি মাুষর সামনে একবার নয় চক্রাকারে বার বার এ কঠিনতর অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটে। চারদিকে তথ্যের বন্যার বিস্তার ঘটতে থাকলেও দেখা দেয় সত্যের সংকট; সম্পর্কের পরিধি বিস্তৃত হলেও পরিলক্ষিত হতে থাকে হৃদ্যতার শূন্যতা। সর্বত্র উন্নতির শিখর দেখা গেলেও খুব দ্রুতই ঘটে চলেছে আত্মার অবক্ষয়। এই বৈপরীত্যের ভেতর দাঁড়িয়ে একজন মুমিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই। কীভাবে নিজের ঈমানকে অটুট রাখা যায়?

রাসূলুল্লাহ (সা.) বহু আগেই এ সময়ের চিত্র অঙ্কন ঘোষণা করেছেন, ‘মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফির হয়ে যাবে; আবার বিকেলে মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। সে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে নিজের দ্বীন বিক্রি করে দেবে।’ (মুসলিম, হাদিস: ১১৮)

এই হাদিস কেবল একটি ভবিষ্যদ্বাণী নয়; এটি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট প্রতিচ্ছবি। ঈমান আজ আর শুধু বিশ্বাসের নাম নয়, এটি হয়ে উঠেছে সংগ্রামের আরেক নাম।

পবিত্র কোরআনে আমাদের সতর্ক করে বলা হয়েছে, ‘হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ কর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও, প্রস্তুত থাকো এবং আল্লাহকে ভয় কর—যাতে তোমরা সফল হতে পারো।’ (সুরা আলে ইমরান, আয়াত ২০০)

ফিতনার সময় ঈমান রক্ষা করতে হলে প্রথম যে গুণটি অপরিহার্য, তা হলো সবর ও স্থিরতা। কারণ ফিতনা কখনো হঠাৎ আঘাত করে না; এটি ধীরে ধীরে মানুষের চিন্তা, বিশ্বাস ও আমলকে গ্রাস করে। তাই প্রতিরোধও হতে হবে সচেতন ও ধারাবাহিক।

দ্বিতীয়ত প্রয়োজন ইলম বা সঠিক জ্ঞান। অজ্ঞতা ফিতনার সবচেয়ে বড় খাদ্য। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল ’আস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহ তাঁর বান্দাদের অন্তর থেকে ইলম উঠিয়ে নেন না, কিন্তু দ্বীনের আলিমদের উঠিয়ে নেয়ার ভয় করি। যখন কোনো আলিম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকেই নেতা বানিয়ে নিবে। তাদের জিজ্ঞেস করা হলে না জানলেও ফাতাওয়া প্রদান করবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, এবং অন্যকেও পথভ্রষ্ট করবে।’ (বুখারি, হাদিস: ১০০)

আজকের বিভ্রান্তির যুগে কোরআন ও সহিহ হাদিসভিত্তিক জ্ঞান অর্জন ছাড়া ঈমান টিকিয়ে রাখা কঠিন। কারণ মিথ্যা আজ যুক্তির ভাষায় আসে, আর সত্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।

তৃতীয়ত সৎ সঙ্গ। মানুষ একা ঈমান ধরে রাখতে পারে না। ভালো পরিবেশ, দ্বীনদার বন্ধু এবং আলেমদের সংস্পর্শ ঈমানকে শক্ত রাখে। আল্লাহ বলেন: ‘তুমি নিজেকে তাদের সঙ্গেই রাখো, যারা সকাল-সন্ধ্যা তাদের রবকে ডাকে…’ (সুরা কাহফ, আয়াত ২৮)

চতুর্থত দোয়া ও আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা। ফিতনার সময় বাহ্যিক শক্তি নয়, অন্তরের শক্তিই মানুষকে টিকিয়ে রাখে। রাসুল (সা.) অধিক পরিমাণে দোয়া করতেন— ‘হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর দৃঢ় রাখো।’ (তিরমিজি, হাদিস: ২১৪০)

পঞ্চমত দুনিয়ার মোহ থেকে নিজেকে সংযত রাখা। ফিতনার একটি বড় উৎস হলো দুনিয়াবিমুখতার অভাব। যখন দুনিয়া লক্ষ্য হয়ে যায়, তখন দ্বীন আপসের বস্তু হয়ে দাঁড়ায়। অথচ পবিত্র কোরআন স্পষ্টভাবে বলে: ‘দুনিয়ার জীবন তো প্রতারণার সামান্য ভোগ ছাড়া কিছুই নয়।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৮৫)

আমাদের বুঝতে হবে; ফিতনা এড়ানো সব সময় সম্ভব নয়, কিন্তু এর মধ্যে নিজেকে রক্ষা করা সম্ভব। আর এ রক্ষার মূল চাবিকাঠি হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক, সঠিক জ্ঞান, ধৈর্য ও সৎ সঙ্গ।

এই অন্ধকার সময়েও আশা নিভে যায়নি। কারণ মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন: ‘নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন, যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্মপরায়ণ।’ (সুরা নাহল, আয়াত ১২৮)

কাজেই চারপাশের ঝড় যতই তীব্র হোক, একজন মুমিনের হৃদয়ে যেন ঈমানের প্রদীপ জ্বলে থাকে। কারণ এই আলোই একদিন তাকে সব অন্ধকার পেরিয়ে চিরস্থায়ী নাজাতের পথে পৌঁছে দেবে।

মহান আল্লাহ আমাদের সকলকে সব ধরনের ফিতনা থেকে মুক্ত থেকে রাসুল (সা.)-এর দেখানো পথ অনুসরণ করে জীবনাতিপাত করার তাওফিক দান করুন। আমীন।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ