স্মার্ট প্রযুক্তিতে নিরাপদ হজ
- হজে আধুনিক প্রযুক্তির ব্যবহার

ছবি: এআই
ইতিহাসের দীর্ঘ সময় ধরে হজযাত্রা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন সফরগুলোর একটি। মাসের পর মাস উটের কাফেলায় মরুভূমি পাড়ি দেওয়া, উত্তাল সমুদ্রযাত্রা, খাদ্য ও পানির সংকট, মহামারী, ডাকাতি, ভাষাগত সমস্যা এবং নিরাপত্তাহীনতা ছিল হজের অবিচ্ছেদ্য বাস্তবতা। অনেক হাজি জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে হজে যেতেন, কিন্তু আর ফিরে আসতে পারতেন না।
আজকের পৃথিবীতে সেই বাস্তবতা আমূল বদলে গিয়েছে। আধুনিক প্রযুক্তি হজযাত্রাকে শুধু সহজই করেনি; বরং এটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিনির্ভর মানব সমাবেশগুলোর একটিতে রূপান্তর করেছে। বর্তমানে হজ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ডিভাইস, রিয়েল-টাইম ডাটা বিশ্লেষণ, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্বাস্থ্য প্রযুক্তি, স্মার্ট পরিবহন, রোবটিক সেবা ও অগমেন্টেড রিয়েলিটি (




