ধৈর্য যার সম্বল, আল্লাহ তার সহায়

প্রতীকী ছবি
মানুষের জীবনে অভাব-অনটন, বিপদ-আপদ ও নানা প্রতিকূলতা আসে। কখনো আর্থিক সংকট, কখনো প্রিয়জন হারানোর বেদনা, আবার কখনো দীর্ঘ প্রতীক্ষা মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়। এমন পরিস্থিতিতে কেউ হতাশ হয়ে পড়ে, কেউ অন্যের কাছে বারবার হাত পাতে, আবার কেউ আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে। ইসলাম মানুষকে অসহায়ত্বের কাছে আত্মসমর্পণ করতে শেখায় না; বরং আত্মমর্যাদা বজায় রেখে আল্লাহর ওপর নির্ভর করতে, যথাসাধ্য চেষ্টা




