Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

যে চার কাজে মেলে আল্লাহর ভালোবাসা

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৪
শেয়ার করুন:
যে চার কাজে মেলে আল্লাহর ভালোবাসা

প্রতীকী ছবি

ইসলাম মানুষের কল্যাণ, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার ধর্ম। একজন মুমিনের শ্রেষ্ঠত্ব শুধু তার ব্যক্তিগত ইবাদত-বন্দেগির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের উপকারে আসা, বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো এবং অন্যের দুঃখ-কষ্ট লাঘব করার মধ্যেও তার ঈমানের সৌন্দর্য প্রকাশ পায়। কোনো মানুষের মুখে হাসি ফোটানো, অভাবীর ক্ষুধা নিবারণ করা কিংবা ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে সহযোগিতা করাও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কাজ। মানুষের কল্যাণে আত্মনিয়োগের এমনই এক অনন্য শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ (সা.)। এ প্রসঙ্গে হাদিসে এসেছে—

عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  أَحَبُّ النَّاسِ إِلَى اللهِ أَنْفَعُهُمْ، وَأَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ سُرُورٌ تُدْخِلُهُ عَلَى مُسْلِمٍ، أَوْ تَكْشِفُ عَنْهُ كُرْبَةً، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تَطْرُدُ عَنْهُ جُوعًا».

‘হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সে, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোনো মুসলিমের অন্তরে আনন্দ প্রবেশ করানো, তার কোনো বিপদ-আপদ দূর করে দেওয়া, তার ঋণ পরিশোধে সহযোগিতা করা কিংবা তার ক্ষুধা নিবারণ করা।’ (সহিহুল জামি, হাদিস: ১৭৬)

এই হাদিসে মানুষের কল্যাণে আত্মনিয়োগের অসাধারণ মর্যাদা তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) মানুষের মধ্যে তাকেই আল্লাহর কাছে অধিক প্রিয় বলে উল্লেখ করেছেন, যে অন্যের বেশি উপকার করে। অর্থাৎ একজন মুমিনের জীবন শুধু নিজের সুখ-স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত উন্নতি কিংবা ইবাদত-বন্দেগির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। বরং তার জীবন হতে হবে অন্যের জন্য কল্যাণকর। তার কথা, কাজ, আচরণ ও সামর্থ্য যেন মানুষের উপকারে আসে, সেটিই ইসলামের প্রত্যাশা।

হাদিসে মানুষের উপকারের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হয়েছে।

প্রথমত, কোনো মুসলিমের মনে আনন্দ দেওয়া। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা, বিপদে সান্ত্বনা দেওয়া, অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা কিংবা কারও মুখে হাসি ফোটানোও এর অন্তর্ভুক্ত। অনেক সময় সামান্য একটি ভালো কথা, আন্তরিক সহানুভূতি কিংবা ছোট্ট একটি সহযোগিতা মানুষের জীবনে বড় আনন্দের কারণ হয়ে দাঁড়ায়।

দ্বিতীয়ত, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করা। মানুষ জীবনের নানা পর্যায়ে দুঃখ-কষ্ট, সংকট ও বিপদের মুখোমুখি হয়। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতা করা এবং সংকট উত্তরণে ভূমিকা রাখা অত্যন্ত সওয়াবের কাজ।

তৃতীয়ত, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধে সহযোগিতা করা। ঋণের বোঝা অনেক সময় মানুষের স্বাভাবিক জীবনযাপনকে দুর্বিষহ করে তোলে। সামর্থ্যবান ব্যক্তি যদি তার ঋণ পরিশোধে সহযোগিতা করেন, এমনকি প্রয়োজনে ঋণের কিছু অংশ মাফ করে দেন, তবে তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হতে পারে।

চতুর্থত, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা। একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া কেবল মানবিক দায়িত্বই নয়, বরং এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। সমাজে অনেক মানুষ আছে, যারা অভাবের কারণে দুবেলা খাবার জোগাড় করতে পারে না। তাদের খাদ্যের ব্যবস্থা করা, অসহায় পরিবারকে সহযোগিতা করা এবং ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।

হাদিসটির শিক্ষা হলো, মানুষের কল্যাণে ব্যয়িত সময়, শ্রম, অর্থ ও সামর্থ্য কখনোই বৃথা যায় না। তাই আমাদের উচিত, নিজের ইবাদতের পাশাপাশি মানুষের উপকারে এগিয়ে আসা। আত্মকেন্দ্রিকতা পরিহার করে এমন জীবন গড়ে তোলা, যে জীবনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মানুষ উপকৃত হয়। কারণ প্রকৃত সফলতা শুধু নিজের ভালো থাকা নয়; বরং নিজের মাধ্যমে অন্যের জীবনেও কল্যাণ ও আনন্দ ছড়িয়ে দেওয়া।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন