advertisement
advertisement
Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

বৃদ্ধ বয়সে মা-বাবার অবহেলা ও সন্তান গঠনে ইসলামের শিক্ষা

শেখ ফরিদ উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৯:৪৯
বৃদ্ধ বয়সে মা-বাবার অবহেলা ও সন্তান গঠনে ইসলামের শিক্ষা

প্রতীকী ছবি

বর্তমান সমাজে একটি অত্যন্ত হৃদয়বিদারক চিত্র হলো বৃদ্ধ বয়সে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্বহীনতা ও অবহেলা। যে মা-বাবা নিজের জীবনের সব সুখ-আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলেন, শেষ বয়সে এসে অনেককেই সেই সন্তানের অবহেলার শিকার হতে হয়, এমনকি ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। সম্প্রতি রাজধানীর মিরপুরে ঘটে যাওয়া অযত্নে-অবহেলায় পড়ে থাকা মা নুরজাহান বেগমের মৃত্যুকে ঘিরে মিডিয়ায় তোলপাড় চলছে। রাষ্ট্রের প্রচলিত আইন মা-বাবার প্রতি সন্তানের দায়িত্বে অবহেলার কারণে মৃতের এক সন্তান সরকারের যুগ্মসচিব  ড. এ কে এম আনিসুর রহমানকে ওএসডি করা হয়েছে। 

আধুনিক সভ্যতার যুগে এই সামাজিক ব্যাধির পেছনে কী কী কারণ রয়েছে এবং সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে মা-বাবার দায়িত্ব কী; তা ইসলাম ও কোরআন-হাদিসের আলোকে নিচে আলোচনা করা হলো।

১. মা-বাবার প্রতি অবহেলার মূল কারণ

আজকের তরুণ প্রজন্মের একাংশের মধ্যে মা-বাবার প্রতি যে উদাসীনতা দেখা যায়, তার পেছনে গভীর কিছু মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ রয়েছে-

নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব : আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও অনেক সন্তান ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। পরকালীন জবাবদিহিতা এবং মা-বাবার অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা এর অন্যতম প্রধান কারণ।

বস্তুবাদী মানসিকতা : বর্তমান যুগে মানুষ অতিরিক্ত মাত্রায় ক্যারিয়ার, টাকা-পয়সা এবং বস্তুগত সুখের পেছনে ছুটছে। ফলে অন্ধ স্বার্থপরতা মা-বাবার প্রতি দায়িত্ববোধকে ভুলিয়ে দিচ্ছে।

অপসংস্কৃতি ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব : যৌথ পরিবার ভেঙে একক পরিবার গঠনের প্রবণতা এবং ‘ব্যক্তিগত স্বাধীনতা’র অতি আধুনিক ধারণা অনেকে মা-বাবাকে বোঝা মনে করতে বাধ্য করছে।

শৈশবে মা-বাবার সঠিক প্যারেন্টিংয়ের অভাব : অনেক সময় মা-বাবা সন্তানকে ক্যারিয়ারে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে একজন ভালো মানুষ বা আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার দিকে নজর দেন না। শৈশবে ভালোবাসার পাশাপাশি যে নৈতিক শিক্ষার বীজ বপন করার কথা ছিল, তা না করার ফলে শেষ বয়সে এসে মা-বাবাকে এই পরিণতি ভোগ করতে হয়।

২. সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া

ইসলামের আলোকে মা-বাবার দায়িত্ব ও কর্তব্য

ইসলাম মনে করে, সন্তানকে শুধু খাইয়েদাইয়ে বড় করাই মা-বাবার একমাত্র কাজ নয়; বরং তাকে সৎ ও নৈতিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা তাদের সবচেয়ে বড় দায়িত্ব।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (বুখারি, হাদিস : ৮৯৩)

সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে মা-বাবার করণীয়

(ক) উত্তম আদর্শ হওয়া : সন্তানরা উপদেশ শোনার চেয়ে মা-বাবার আচরণ দেখে বেশি শেখে। মা-বাবা যদি নিজেরা নিজেদের মা-বাবার (সন্তানের দাদা-দাদি) প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হন, তবে সন্তানও স্বয়ংক্রিয়ভাবে সেই নৈতিকতা শিখবে।

(খ) শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া : পবিত্র কোরআনে লোকমান হাকিমের একটি বিখ্যাত ঘটনা রয়েছে, যেখানে তিনি তার সন্তানকে শৈশবেই কিছু মৌলিক নৈতিক শিক্ষা দিয়েছিলেন। মহান আল্লাহতাআলা বলেছেন, ‘স্মরণ করো, যখন লোকমান উপদেশচ্ছলে তার সন্তানকে বলল—‘হে বৎস, আল্লাহর সাথে কোনো শরিক করো না। নিশ্চয়ই শিরক চরম জুলুম।’ (সুরা লোকমান, আয়াত : ১৩)

এরপর তিনি সন্তানকে নামাজ কায়েম করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা এবং মানুষের সঙ্গে অহংকারবশত মুখ ফিরিয়ে কথা না বলার শিক্ষা দিয়েছিলেন।

(গ) হালাল উপার্জন দিয়ে লালন-পালন : সন্তানের স্বভাব-চরিত্রের ওপর হালাল খাদ্যের গভীর প্রভাব রয়েছে। হারাম উপার্জনে বড় হওয়া সন্তানের মধ্যে অবাধ্যতা এবং নৈতিক স্খলন ঘটার সম্ভাবনা বেশি থাকে। তাই মা-বাবার কর্তব্য সন্তানকে সম্পূর্ণ হালাল রিজিকে বড় করা।

৩. মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও মর্যাদা : কোরআন-হাদিসের কড়া হুঁশিয়ারি

ইসলামে আল্লাহর ইবাদতের পরেই মা-বাবার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মা-বাবার অবাধ্য হওয়া বা তাদের অবহেলা করা কবিরা গুনাহ। পবিত্র কোরআনের নির্দেশ, আল্লাহতাআলা ইরশাদ করেছেন, ‘তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাকে ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং মা-বাবার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের ‘উফ’ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিয়ো না; বরং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো।, (সুরা বনী ইসরাঈল, আয়াত : ২৩)

জান্নাত ও জাহান্নামের ফায়সালা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জান্নাতের সর্বোত্তম দরজা হচ্ছে বাবা। তুমি ইচ্ছা করলে এটা ভেঙে ফেলতে পারো অথবা এর রক্ষণাবেক্ষণও করতে পারো।’ (তিরমিজি, হাদিস : ১৯০০) অর্থাৎ, তাদের সন্তুষ্টিতে জান্নাত এবং তাদের অসন্তুষ্টিতে জাহান্নাম।

বার্ধক্যে অবহেলার শাস্তি

রাসুলুল্লাহ (সা.) তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনবার বলেছিলেন, ‘তার নাক ধুলায় ধূসরিত হোক!’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! কার?’ তিনি বললেন, ‘যে ব্যক্তি তার মা-বাবা উভয়কে অথবা একজনকে বার্ধক্যে পেল, অথচ (তাদের সেবা করে) জান্নাতে প্রবেশ করতে পারল না।’ (মুসলিম, হাদিস : ২৫৫১)

সবশেষে বলতে পারি-

আজকের সন্তানই আগামী দিনের মা-বাবা। আমরা আজ আমাদের মা-বাবার সঙ্গে যে আচরণ করব, আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে ঠিক একই আচরণ করবে; এটাই প্রকৃতির নিয়ম। তাই মা-বাবার প্রতি অবহেলা দূর করতে হলে পরিবার থেকেই নৈতিকতার চর্চা শুরু করতে হবে। সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জাঁকজমকপূর্ণ ক্যারিয়ার গড়ার পেছনে না ছুটিয়ে সবার আগে একজন আদর্শ ও ধার্মিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই সমাজ থেকে এই অবক্ষয় দূর হওয়া সম্ভব।

লেখক : শেখ ফরিদ উদ্দিন, সাংবাদিক, কলামিস্ট

বৃদ্ধ বয়সে মা-বাবারসন্তান গঠনে ইসলামের শিক্ষা
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম

    ১১ জুন ২০২৬, ০৪:৩২

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    সবুজ পাসপোর্ট নিয়ে ১৫৯তম দেশ ভ্রমণের গল্প

    ১১ জুন ২০২৬, ০০:৩১

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    শূন্যরেখাতেই অনাহারে পড়ে আছেন বৃদ্ধ

    ১১ জুন ২০২৬, ০০:২৫

    নগর ডোবে, হিসাব ভাসে

    নগর ডোবে, হিসাব ভাসে

    ১১ জুন ২০২৬, ০২:০৮

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ফেনীতে চুরির অভিযোগ বনাম যৌতুক মামলা, কারাগারে উভয় পক্ষ

    ১১ জুন ২০২৬, ০৫:৪৫

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    মৌচাকের আলোচিত হত্যাকাণ্ডে ধরা পড়ল সিরাজ-রাকিব

    ১১ জুন ২০২৬, ০০:৫০

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    হরমুজ প্রণালিতে মুখোমুখি সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌ ইউনিট

    ১১ জুন ২০২৬, ০৬:০৭

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    কুমিল্লার মেঘনায় ভারী বৃষ্টিতে সড়ক-ঘরবাড়ি প্লাবিত

    ১১ জুন ২০২৬, ০৪:৪৩

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ২০ জুন থেকে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

    ১১ জুন ২০২৬, ০২:৩৭

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    বন্দর আব্বাস, কেশম ও হেঙ্গাম শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ

    ১১ জুন ২০২৬, ০৪:০৫

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    চকরিয়ায় বন্যপ্রাণী রক্ষায় অভিযান, পাচারকারীকে কারাদণ্ড

    ১১ জুন ২০২৬, ০৪:২৭

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    পাল্টা হামলা শুরু করেছে ইরান, হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা

    ১১ জুন ২০২৬, ০৭:৩৮

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    মসজিদ সংস্কারের টাকা আত্মসাৎ করলেন প্রকৌশলী

    ১১ জুন ২০২৬, ০৫:৩১

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    হিমাগার ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে বন্ধ আলু বেচাকেনা

    ১১ জুন ২০২৬, ০৫:২৩

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    বাড়ির বিদ্যুৎ খাচ্ছে সড়কের ইজিবাইক

    ১১ জুন ২০২৬, ০৫:১০

    advertiseadvertise