Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

যে বিয়েকে মহানবী (সা.) উত্তম বলেছেন

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৯:৩৫
যে বিয়েকে মহানবী (সা.) উত্তম বলেছেন

প্রতীকী ছবি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়, বরং ইবাদত ও সুন্নত। একটি আদর্শ পরিবার গঠন এবং পবিত্র সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হলো সহজ ও বরকতময় বিয়ে। তাই ইসলাম বিয়েকে অযথা জটিল বা ব্যয়বহুল না করে সহজ করার ওপর গুরুত্ব দিয়েছে।

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

«خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ»

‘সর্বোত্তম বিয়ে হলো সেই বিয়ে, যা সবচেয়ে সহজ।’ (মুসনাদ আহমাদ, হাদিস : ২৪৫৯৫; সহিহ ইবনু হিব্বান, হাদিস : ৪০৬৩)

অন্য বর্ণনায় এসেছে,

«إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً»

‘সবচেয়ে বেশি বরকতময় বিয়ে হলো, যে বিয়ের খরচ সবচেয়ে কম।’ (মুসনাদ আহমাদ, হাদিস : ২৪৫২৯; হাকিম, আল-মুস্তাদরাক, হাদিস : ২৭৪২)

এই হাদিসগুলোর ব্যাখ্যায় ইমাম মুনাবি (রহ.) বলেছেন, এখানে ‘সহজ’ বলতে বোঝানো হয়েছে এমন বিয়ে, যেখানে মোহর, আয়োজন ও অন্যান্য আনুষ্ঠানিকতায় অযথা বোঝা চাপিয়ে দেওয়া হয় না। কারণ এতে মানুষের জন্য বিয়ে সহজ হয় এবং সমাজে পবিত্রতা বিস্তার লাভ করে। (ফাইযুল কাদির, ৩/৪৩৫)

বর্তমান সমাজে বিয়েকে কেন্দ্র করে অতিরিক্ত মোহর, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, অপ্রয়োজনীয় আচার-অনুষ্ঠান এবং সামাজিক প্রতিযোগিতা অনেক পরিবারকে ঋণগ্রস্ত করে তুলছে। অনেক যুবক-যুবতী শুধু আর্থিক সামর্থ্যের অভাবে সময়মতো বিয়ে করতে পারছেন না। এর ফলে নানা সামাজিক ও নৈতিক সমস্যাও সৃষ্টি হচ্ছে।

অথচ রাসুলুল্লাহ (সা.) নিজেই অত্যন্ত সরলভাবে তাঁর কন্যাদের বিয়ে দিয়েছেন এবং সাহাবিদেরও সহজ বিয়েতে উৎসাহিত করেছেন। এমনকি এক সাহাবির বিয়েতে তিনি লোহার একটি আংটিকেও মোহর হিসেবে গ্রহণযোগ্য বলেছেন। যখন সেটিও সম্ভব হয়নি, তখন কোরআনের কিছু সুরা শেখানোর বিনিময়ে বিয়ের অনুমতি দিয়েছেন। (বুখারি, হাদিস : ৫১৪৯; মুসলিম, হাদিস : ১৪২৫)

ইসলামে বিয়ের সৌন্দর্য জাঁকজমকে নয়; বরং তাকওয়া, দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তেই নিহিত। যে বিয়েতে অপচয়, অহংকার ও লোকদেখানো কম এবং দ্বীনদারির পরিবেশ বেশি, সেই বিয়েই প্রকৃত অর্থে বরকতময়।

আজকের সমাজে সুন্নাহভিত্তিক সহজ বিয়ের সংস্কৃতি গড়ে তোলা সময়ের দাবি। পরিবার ও সমাজ যদি অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কমিয়ে বিয়েকে সহজ করে, তাহলে একদিকে যেমন তরুণদের জন্য হালাল জীবন শুরু করা সহজ হবে, অন্যদিকে সমাজে অশ্লীলতা ও অনৈতিকতার পথও অনেকাংশে রুদ্ধ হবে। তাই প্রত্যেক মুসলিমের উচিত রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা অনুসরণ করে এমন বিয়ের আয়োজন করা, যা সহজ, স্বল্পব্যয়ী এবং বরকতময়। এ ধরনের বিয়েকেই নবী (সা.) সর্বোত্তম বিয়ে হিসেবে আখ্যায়িত করেছেন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

বিবাহবিয়েসুন্নতি বিয়েনবীজির তরিকার বিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!