Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

জামায়াতের প্রতিবাদ সমাবেশ

বিদ্যুৎ-তেল নয়, গুরুত্ব পেল ‘ইসলামী ব্যাংক’

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২০:৪২
বিদ্যুৎ-তেল নয়, গুরুত্ব পেল ‘ইসলামী ব্যাংক’

সংগৃহীত ছবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মূল কর্মসূচির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইসলামী ব্যাংক ঘিরে চলমান বিতর্ক। গ্রাহক সমাবেশে পুলিশের হামলার অভিযোগ, নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে আপত্তি এবং ব্যাংক দখলের আশঙ্কাসহ বিভিন্ন বিষয় উঠে আসে জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যে।

আজ বৃহস্পতিবার বিকালে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সরকারের অর্থনৈতিক নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ইসলামী ব্যাংককে ঘিরে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ ছিল আলোচনার প্রধান বিষয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সরকারকে ‘ব্যর্থ সরকার’ হিসেবে অভিহিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে বলেও দাবি করেন তিনি।

‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দলীয়করণের কারণে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না’— উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার।

সম্প্রতি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, সরকার পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে কয়েক মাসের ব্যবধানে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর ফলে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে। বিদ্যুৎ খাতে দুর্নীতি, সিস্টেমলস ও ক্যাপাসিটি চার্জের নামে অপচয় বন্ধ করে বর্ধিত মূল্য প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

সমাবেশে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার অভিযোগ তুললেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। বললেন, ‘মতিঝিলে গ্রাহকদের কর্মসূচিতে যে বলপ্রয়োগ করা হয়েছে তার জবাব সরকারকে দিতে হবে।’

তার দাবি, ‘অতীতে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাংকটিকে দুর্বল করার চেষ্টা হয়েছিল এবং বর্তমানে নতুন করে ব্যাংকটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে।

ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বেড়েছে। একই সঙ্গে ইসলামী ব্যাংককে ঘিরে নতুন ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেছেন, ‘গ্রাহক ও কর্মচারীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।’

সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইয়াসিন আরাফাত, মোবারক হোসেন ও ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিনসহ অন্য নেতারা বক্তব্য দেন। তারা তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে ‘গণবিরোধী সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা।

জামায়াত নেতারা বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বারবার মূল্যবৃদ্ধি করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশে সরকারের বিভিন্ন খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা, চামড়া খাতের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও সমালোচনা করা হয়।

‘জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে গণ-আন্দোলনের মুখে পড়তে হবে’— উল্লেখ করেন জামায়াত নেতারা।

জামায়াতবিএনপিসরকার
    শেয়ার করুন:
    Advertisement
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise