Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

মঞ্জু

পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে সব সরকারের একই আচরণ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৯:১৮
পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে সব সরকারের একই আচরণ

সংগৃহীত ছবি

জলাবদ্ধতা নিরসন ও বন‍্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে আওয়ামী লীগ, ইন্টেরিম ও বিএনপির ‘একই আচরণকে’ দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বললেন, মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি নয়, সমাধানের রাজনীতি করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বিজয়-৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত 'বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি ও দুর্ভোগ' শীর্ষক গণশুনানিতে তিনি এ কথা বলেন।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান এবং ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মজিবুর রহমান মঞ্জু বললেন, আওয়ামী লীগের আমলে নগরের জলাবদ্ধতা দূরীকরণে ব‍্যয় করা ১৩০০৪ কোটি টাকা ও ইন্টেরিম সরকারের সময় ব‍্যয় হওয়া ৩৪৫ কোটি টাকার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে বিএনপি সরকার চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার যে বাজেট বরাদ্দ করেছে, তা ব‍্যয়ের পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরতে হবে।

সরকারি দলের মন্ত্রী ও এমপিদের কথা ও আচরণের সমলোচনা করে মঞ্জুর ভাষ্য, বিএনপির মন্ত্রী ও নেতারা আচরণ ও কথাবার্তায় তারেক রহমানকে অনুসরণ না করে ফ‍্যাসিস্ট হাসিনাকে অনুসরণ করছে। তাদের উচিত নিজের নেতার চলনে-বলনে-আচরণে যে নমনীয়তা তা অনুসরণ করা।

তিনি প্রশ্ন রেখে বললেন, কেন শিক্ষার্থীদের প্রতিবার রাজপথে নেমে তাদের ন্যায্য দাবি আদায় করতে হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই জনগণের সমস্যা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে কেন? এরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার জানান, এবি পার্টি জনগণের কষ্টের কথা শুনতে এবং বাস্তব সমস্যাগুলো জানতে এই গণশুনানির আয়োজন করেছে। সময়মতো নগরের খাল-নালা ও জলাধার সংস্কার করা হলে আজ নগরবাসীকে এমন দুর্ভোগ পোহাতে হতো না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, গাজীপুর মহানগরের সদস্যসচিব মাসুদ জমাদ্দার রানা, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

মঞ্জুপানিবন্দিএবি পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: