Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

রাশেদ প্রধান

ভারত সরকারকে সাহায্য করতে চাই, আগে হাসিনাকে ফেরত পাঠান

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৭:৪৫
ভারত সরকারকে সাহায্য করতে চাই, আগে হাসিনাকে ফেরত পাঠান

ছবি: আগামীর সময়

চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বলেছেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছেন। আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই। তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠান।’

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের জাগপায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ প্রধান এসব কথা বলেছেন।

জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, হাসিনা, ওয়াজেদ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন। দয়া করে হাসিনা ওয়াজেদকে শাহজালাল বিমানবন্দরে পাঠান; আমরা তাকে সসম্মানে ‘স্যালুট’ দিয়ে জেলখানায় পৌঁছে দেব। তার জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে। জুলাই গণ-অভ্যুত্থানের হাজারো শহিদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের আপামর জনতা হাসিনা ওয়াজেদের বিচার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

অনুষ্ঠানে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় সদস্য লায়ন উমার রাযী, ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফ উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. সামছুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাঈম আল ইসলাম ও সামিরুল ইসলাম রাকিব, ন্যাশনাল পিপলস পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহমুদ আল শামস ও ওসমান গণি, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কাউছার আলম, জাগো তারুণ্যের সভাপতি ইমরান হাসান রাহুল, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান ও নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা ও ব্যাংক কর্মকর্তা সামস মিলন, ছাত্রনেতা আল আমিন সজিব প্রমুখ নেতারা আনুষ্ঠানিকভাবে যোগদান করে জাগপায়।

যোগদান করাদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেছেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে মজলুম সংগঠন জাগপায় যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে- আপনারা ক্ষমতার ভাগাভাগি নয়, বরং মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চান। আমরা ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় বাস্তবায়নের সংগ্রামে লিপ্ত হবো। বর্তমান বিএনপিকে দেখলে মনে হয়- তারা পতিত আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সমাপ্ত করতে চায়। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতাসীন সরকারকে গণ-আন্দোলনের মুখোমুখি হতে হবে।’

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ।

রাশেদ প্রধানজাগপা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ