জুলাইয়ের আত্মত্যাগ ও
চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে
ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)
সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। একই সঙ্গে তিনি বলেন, জুলাই
গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের রাজনৈতিক ফায়দা
লুটতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে সবাইকে।
শুক্রবার বিকেলে
রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অন...