Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

আব্দুল কাদের

চাকরিপ্রার্থীদের সঙ্গে বেইমানি করছে সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১২
চাকরিপ্রার্থীদের সঙ্গে বেইমানি করছে সরকার

আব্দুল কাদের—ফাইল ছবি

শিক্ষার্থীদের জীবনের বিনিময়ে ক্ষমতায় এসে বিএনপি সরকার চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি সরকারের এমন বেইমানি চিন্তাতীত। তারা ক্ষমতায় এসেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সরাসরি সুপারিশ ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন।’

আব্দুল কাদেরের অভিযোগ, এরপর সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান প্রকাশ্যেই এমন বক্তব্য দিয়েছেন, যা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ার কথা।

তিনি লেখেন, ‘লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফজলুর রহমানের কাছে এডমিট কার্ড নিয়ে যেতে বলা হয়েছে এবং যেখানে ফোন করার প্রয়োজন সেখানে ফোন করে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছে।’


আরও পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

২৫ সেপ্টেম্বর ২০২৬

এ ছাড়া গত বছর বিএনপির আরেক সংসদ সদস্যও গণমাধ্যমের সামনে দলীয় নেতাকর্মীদের চাকরি দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন আব্দুল কাদের।

আব্দুল কাদের বলেন, ‘ওই দুই সংসদ সদস্য নিজেদের কথা প্রকাশ্যে বলেছেন; যারা বলেননি তাদের চিন্তাভাবনাও একই ধরনের।’ তার অভিযোগ, সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর পরিকল্পনাও এমন ‘দুরভিসন্ধি’ মাথায় রেখে করা হচ্ছে।

এর মধ্যেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশনের নামে বিরোধী দল ও মতের মানুষকে বঞ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, এমন অন্যায়ের বিরুদ্ধেই শিক্ষার্থীদের আন্দোলন ও অভ্যুত্থান হয়েছিল। সেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ পাওয়ার কথা থাকলেও এখন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।

বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও ভেরিফিকেশনের মাধ্যমে রাজনৈতিক বিবেচনা ঢুকে পড়ার অভিযোগকে তিনি ‘অশনিসংকেত’ হিসেবে উল্লেখ করেন।

আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বিপরীতে এমন সিদ্ধান্ত নেওয়া হলে এর দায় সরকারকেই নিতে হবে। সরাসরি শিক্ষার্থীবিরোধী কর্মপরিকল্পনা ও প্রতারণার খেসারত বিএনপি সরকারকে দিতে হবে এবং সেই মূল্য চড়া হবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা