Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

‘চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে’, কাঠগড়ায় দাঁড়িয়ে বলছিলেন সাঈদ খোকন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৯:১৪
শেয়ার করুন:
‘চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে’, কাঠগড়ায় দাঁড়িয়ে বলছিলেন সাঈদ খোকন

সাঈদ খোকন, আজ রবিবার ঢাকার আদালতে। ছবি: আগামীর সময়

রিমান্ড শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন। এ সময় এজলাসে থাকা তার স্বজন এক নারীকে তিনি বলছিলেন, ‘কোনো চিন্তা করিস না। কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।’ পরে আরেক তরুণকে কাছে ডেকে নেন তিনি। তাকে কাঁদতে দেখে সান্ত্বনা দিয়ে বলেন, ‘স্ট্রং হও।’

জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় দুই দফা রিমান্ড শেষে আজ রবিবার ঢাকা মহানগর হাকিম রিপন হোসেনের আদালতে হাজির করা হয়েছিল সাঈদ খোকনকে। তখনই তিনি ঘনিষ্ঠদের উদ্দেশে এই বার্তা দেন। শুনানি শেষে তাকে আরেক দফায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

‘সব কিছু ঠিক হয়ে যাবে’ বলে সাঈদ খোকন কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তিনি কথাটি বলেছেন এমন এক সময়ে, যখন তার দলের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা চলছে। আজও আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে শরীয়তপুরে সংঘর্ষে দুজন প্রাণ হারান।

আরও পড়ুন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

২৯ নভেম্বর ২০২৬

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন অভ্যুত্থানের পর গত দুই বছরের বেশি সময় ছিলেন অন্তরালে। গত ১৭ নভেম্বর এসআরবি তাকে ঢাকার বারিধারা এলাকার একটি বাসা থেকে আটকের পর তাকে গ্রেপ্তার দেখানো হয় জুলাই অভ্যুত্থানের সময় কিশোর আবদুল মোতালেব হত্যামামলায়।

প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাঈদ খোকনকে, এরপর নেওয়া হয় আর পাঁচ দিনের রিমান্ডে। তৃতীয় দফায় আরও পাঁচদিনের জন্য রিমান্ডে চেয়ে সাঈদ খোকনকে আদালতে আনেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সুজন হক।

আবেদনে তিনি বলেন, দুই দফায় জিজ্ঞাসাবাদে সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে নীরব থাকেন।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন বলে দাবি করেন তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, সাঈদ খোকনের নির্দেশেই ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ), যুবলীগসহ আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালায়।

এরপর আত্মগোপনে থেকেও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নামাতে এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন বলেও দাবি করে তদন্ত কর্মকর্তা।

রিমান্ড আবেদনে বলা হয়, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই এবং মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুদিন রিমান্ডের আদেশ দেন।

আরও পড়ুন

সাঈদ খোকন তৃতীয় দফায় রিমান্ডে

২৯ নভেম্বর ২০২৬

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ হলে আবদুল মোতালেব নামের এক কিশোর মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওই সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় ২৯ ক্রমিকে ছিল সাঈদ খোকনের নাম।

সাঈদ খোকনরিমান্ডআদালতআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার